পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়ি

  • আপডেট হয়েছে : Friday, January 16, 2026
  • 310 বার দেখেছেন

বিনোদন ডেস্ক:

শাড়িতে নারী সুন্দর। আর তা যদি হয় মায়ের তবে তো কথাই নেই। মেয়েদের তার মায়ের শাড়ির ওপর এক ধরনের দুর্বলতা থাকে সবসময়ই। অনেক সেলিব্রেটি তার মায়ের বিয়ের শাড়ি পরে নিজের বিয়ে সেরেছেন। তেমনি তাসনিয়া ফারিণের মায়ের শাড়ির সঙ্গে জড়িয়ে আছে হাজার স্মৃতি। গতকাল বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর মায়ের শাড়ি পরিহিত একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন। যা নজর কেড়েছে নেটিজেনদের।

পোস্টের ক্যাপশনে ফারিণ লিখেছেন, ‘প্রত্যেকটা মেয়ের শাড়ি পরার শখ জন্মায় মাকে দেখে। ছোটবেলা থেকে আম্মুর আলমারি ভর্তি শাড়ি দেখতাম আর ভাবতাম কবে বড় হব। কবে বড়দের মতো শাড়ি পরে বিয়ে খেতে যাব। এখনও আম্মু কোনো শাড়ি কিনলে আম্মুর আগে আমার-ই পরা হয়। কিছু শাড়ি তো আমার মা কখনও পরেই নাই। আমি নিয়ে রেখে দিয়েছি।’

অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়ি হচ্ছে আমার মায়ের শাড়িগুলো। আমার তো মনে হয় আম্মু আসলে কিছু শাড়ি আমার পরার জন্য ইচ্ছা করে কিনে আলমারিতে ওঠায় রাখে। মায়েরা হয়ত এমনি।’

ফারিণের শাড়ি পরিহিত ছবিতে মুগ্ধ নেটিজেনরা। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রামণ।একজন লিখেছেন, ‘মায়েরা আসলে এমনি হয়। ভালোবাসা পৃথিবীর সকল মা এবং বাবা।’ অন্য একজন লিখেছেন, ‘শাড়ীতে  আপনাকে দারুণ মানিয়েছে। তার জন্যই বলে শাড়ীতেই নারী।’

ফারিণকে সর্বশেষ দেখা গেছে ‘ইনসাফ’ সিনেমায়। ‘তিতাস কথাচিত্র’ ও ‘টিওটি  ফিল্মস’  প্রযোজিত  ছবিতে অভিনেত্রীর সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন শরিফুল রাজ। শরিফুল-ফারিণ  ছাড়াও  এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর প্রমুখ।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!