সর্বশেষ আপডেট
তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে? কেএসডিও দিলো ২০০ পরিবারকে ইফতার সামগ্রী পাকিস্তানের সামনে আজ যে কঠিন সমীকরণ ঢাকা ও নরসিংদীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জাতি স্তম্ভিত: জামায়াত আমির রামপুরায় শিশু হত্যা: বিচার নিশ্চিতের আশ্বাস নাহিদ ইসলামের

তারেক রহমান বিজয়ের মাসেই দেশে ফিরবেন

  • আপডেট হয়েছে : Wednesday, December 10, 2025
  • 237 বার দেখেছেন

বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন জানিয়েছেন, বিজয়ের মাসেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের জন্য অপেক্ষায় থাকা এক রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আতিকুর রহমান রুমন বলেন, নিন্দুকেরা তারেক রহমানকে নিয়ে নানা কথা বলছেন। তবে তিনি নিন্দুকদের কথা পাত্তা দেন না। বীরের বেশেই তিনি দেশে ফিরবেন।

ঘটনাস্থলে প্রায় ছয় দিন ধরে ধানের শীষ প্রতীকটি হাতে দিতে অপেক্ষায় থাকা রিকশাচালক আনোয়ার হোসেনের কাছ থেকে ধানের শীষ সংগ্রহ করেন আতিকুর রহমান রুমন। তিনি জানান, ডা. জুবাইদা রহমানের নির্দেশেই এটি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বাড়ি ফেরার পথে ডা. জুবাইদা রহমান ওই রিকশাচালকের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার পক্ষ থেকে রিকশাচালককে একটি রিকশা উপহার দিতে চাইলে আনোয়ার হোসেন জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলেই তিনি রিকশাটি গ্রহণ করবেন, এর আগে নয়।

সাই/জা/জ

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!