সর্বশেষ আপডেট
উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

আমতলীতে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট হয়েছে : Wednesday, December 10, 2025
  • 198 বার দেখেছেন
আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতাদের ইদ্ধনে বর্ষিয়ান রাজনীতিবিদ বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মকবুল হোসেন খান, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল উদ্দিন খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  মো. ইমরান খানের বিরুদ্ধে  দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বুধবার বেলা ১১ টায় আমতলী  উপজেলা বিএনপির  সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধার সভাপতিত্বে  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 আমতলী উপজেলা পরিষদ চত্বরে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে কয়েক হাজার জনসাধারন অংশগ্রহন করেন।
 মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সভাপতি মো. জাহাঙ্গির আলম মাষ্টার,  পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবুল বাশার তালুকদার,  আমতলী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন যুবদল সভাপতি মো. মো. তাপস খান, মহিলা দলনেত্রী খুশি বেগম উপজেলা যুবদলের সদস্য মো. সামসুল হক চৌকিদার, পৌর শ্রমিক দলের সভাপতি মো. মিল্টন হাওলাদারসহ উপজেলা বিএনপি .যুবদল, ছাত্রদলসহ অঙ্গ সংঘটনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
 জানাগেছে,  গত ৫ ডিসেম্বর উপজেলার  দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের মন্নাফ হাওলাদার ও জামাল গাজীর মধ্যে ১৫ একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ ঘটনায় উভয় পক্ষ আদালতে মামলা করে। জামাল গাজীর করা একটি মামলায় মন্নাফ হাওলাদারসহ ১২ জন কারাগারে রয়েছেন। শুক্রবার ৫ ডিসেম্বর  বিকেলে ওই জমির ধান কাটতে যান আরিফ গাজীর ইন্ধনে জামাল গাজী গংরা এ সময় মন্নাফ হাওলাদারের বাড়ির নারীরা বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের কোপে গুরুতর  আহত হন নারীরা  ।
 এ ঘটনায়  মান্নাফ গ্রুপ মামলা দায়ের করলে পাল্টা জামাল গাজী গ্রুপ ও মান্নাফ গ্রুপের বিরুদ্ধে আমতলী কোর্টে মামলা দায়ের করেন সেই মামলায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. মকবুল হোসেন খান, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল উদ্দিন খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  মো. ইমরান খানকে আসামী করেন।
 উপজেলা বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার মামলার ইন্দনদাতাদের বিচারের দাবীতে  মানববন্ধন বিক্ষোভ মিছিলে  উপজেলা বিএনপি নেতৃবৃন্দ দাবী করেন।
 মানববন্ধনে নেতারা বলেন, বিগত ফ্যাস্টি শেখ হাসিনার সরকারের আমলে মো. মকবুল হোসেন খান, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল উদ্দিন খান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব  মো. ইমরান খান অসংখ্যা মামলা হামলা অত্যাচার নির্যাতন ভোগ করতে হয়েছে । বর্তমানে ও ফ্যাসিষ্ট আওয়ামীরীগ নেতাদের ইদ্ধনে তাদেও বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। বিএনপি নেতৃবন্দ অবিলম্বে এই মিথ্যা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচী দেয়া হবে বলে জানান।
শাহ্/জা/জ
এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!