সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

দেশে ৫ মিনিটে দুইবার ভূমিকম্প যা বললেন আবহাওয়াবিদ পলাশ

  • আপডেট হয়েছে : Thursday, December 11, 2025
  • 388 বার দেখেছেন

সিলেটে পাঁচ মিনিটের ব্যবধানে দুবার ভূমিকম্পে কেঁপে উঠেছে জনপদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্প এবং রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্প অনুভূত হয়। মাঝরাতের এই দুদফা কম্পনে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করে ভোর ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

 

তার পোস্টে তিনি লিখেন, রাত ৩টার কাছাকাছি সময়ে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় পরপর দুটি ভূমিকম্পের খবর পাওয়া গেছে। প্রথম ভূমিকম্পটি ঘটে রাত ২টা ৫০ মিনিটে, যার মাত্রা ছিল ৩.৫। দ্বিতীয় ভূমিকম্পটি ঘটে রাত ২টা ৫৫ মিনিটে, যার মাত্রা ছিল ৩.৩।

 

তিনি আরও জানান, প্রথম ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে এবং দ্বিতীয়টির কেন্দ্র ছিল ৩০ কিলোমিটার গভীরে। ভারতের ভূমিকম্প পর্যবেক্ষণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট জেলায়।

 

কম মাত্রার হলেও একই এলাকায় স্বল্প ব্যবধানে দুইবার ভূমিকম্প বিশেষজ্ঞদের ভাবনায় ফেলেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক রয়েছে।

 

সাই/জা/জ

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!