সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

বরগুনার পুরাকাটা ফেরিঘাটে ছুরিকাঘাত আনসার নিহত অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : Saturday, December 13, 2025
  • 1324 বার দেখেছেন

সোহাগ হাওলাদার,বরগুনাঃ

বরগুনা সদর উপজেলার পুরাকাটা ফেরিঘাট এলাকায় ছুরিকাঘাতে আনসার হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল প্রায় আটটার দিকে মো. শাহীন নামের এক ব্যক্তি কথাবার্তার একপর্যায়ে আনসার হাওলাদারের বুকে পরপর সাতবার ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার দিবাগত রাতে তিনি মারা যান।

এ ঘটনায় বরগুনা সদর থানার ওসি মো. আব্দুল আলিম জানান, অভিযুক্ত মো. শাহীনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আলামতও জব্দ করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

শাহ্/জা/জ

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!