বরগুনায় ৫ ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর, গ্রামীন ব্যাংক, বিএনপি অফিস ও আওয়ামী লীগের নেতার বাড়িতে আগুন, আটক ৩০

  • আপডেট হয়েছে : Thursday, November 19, 2026
  • 303 বার দেখেছেন

বরগুনা প্রতিনিধি:

বরগুনার তিন উপজেলায় ৬টি ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর, মশাল মিছিল, টায়ার জ্বালিয়ে সড়কে অগ্নিসংযো, বেতাগীতে গ্রামীন ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন বিএনপি অফিসে আগুন। এছাড়াও বরগুনা জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী এস এম মশিউর রহমান শিহাবের বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাত ভর এমন সহিংসতার ঘটনা ঘটে ঘটেছে। এসব কর্মকাণ্ডে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় নাশকতা প্রতিরোধে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালায় পুলিশ। অভিযানে আমতলী থেকে ১১ জন, বেতাগী থেকে ১০ জন, পাথরঘাটা থেকে ৬ জন, বামনা থেকে একজন এবং বরগুনা সদর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, বুধবার রাত ৮টার দিকে আমতলী উপজেলার শাখারিয়া বাজারসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝটিকা মিছিল বের করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। ১৯ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এ মিছিল বের করা হয়। মিছিল থেকে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। একপর্যায়ে মহাসড়কে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় সড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসের জানালার কাচ ভাঙচুর করেন মিছিলকারীরা। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বিক্ষোভকারীরা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসেন জানান, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে বরগুনা পৌর মাছবাজারের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ছাড়া বরগুনা সদর উপজেলায় ২৫ থেকে ৩০ জনের একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে হাতে মশাল নিয়ে মিছিল করতে দেখা যায়।

বেতাগী উপজেলায় গ্রামীণ ব্যাংকের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

অপরদিকে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এসএম মশিউর রহমান সিহাবের শহরের চরকোলনী বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘরে পুলিশ এসে ফায়ার সার্ভিসকে ফোন দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এতে ঘরের কিছু অংশ পুড়ে যায়।

এদিকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে গত রাতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলার বিভিন্ন সড়কে মোটরসাইকেল নিয়ে শোডাউন করেন।

বরগুনা সদর থানার ওসি আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ জানান, মশাল মিছিলের ভিডিওটি দেখেছেন তারা। তবে ভিডিওটি বুধবারের কি না, তা যাচাই করা হচ্ছে। এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। মাছবাজারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত ব্যক্তিদের ধরতেও কাজ করছে পুলিশ।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!