ময়মনসিংহ হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৭

  • আপডেট হয়েছে : Saturday, December 20, 2025
  • 242 বার দেখেছেন

ময়মনসিংহ প্রতিনিধি:

ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মো. মিরাজ হোসেন আকন (৪৬)।

র‍্যাব-১৪ এর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে বলে প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!