সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

কেএসডিও দিলো ২০০ পরিবারকে ইফতার সামগ্রী

  • আপডেট হয়েছে : Friday, March 6, 2026
  • 481 বার দেখেছেন
বরগুনা প্রতিনিধি:
 বরগুনার বেতাগী কাজিরাবাদ ইউনিয়নে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে অসহায় ২০০ পরিবারের মাঝে সংগঠনটির পক্ষ থেকে ইফতারসামগ্রী বিতরণ করা হয়।
ইফতারসামগ্রীর মধ্যে ছিল পেঁয়াজ, চিনি, সয়াবিন তেল, ছোলা, মুড়ি, খেজুরসহ ১৬ আইটেম।
ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মোঃ সশওকাতুল আলম পান্না মৃধা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ নাসির বিএসসি, উপদেষ্টা মোহাম্মদ মিজানুর রহমান, উপদেষ্টা মোঃ নিজাম উদ্দিন,সাংবাদিক শাহ আলী, আরিফুল ইসলাম, বাংলা নিউজের বরগুনা প্রতিনিধি জাহিদুল ইসলাম মেহেদী, অলিউল্লাহ্ ইমরানসহ সংগঠনটির সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
কেএসডিও প্রতিষ্ঠাতা সভাপতি এ জেড এম শিমুল বলেন,বেতাগী-বরগুনার প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত জনসাধারণ ও পরিবারকে নিজেদের সাধ্যানুযায়ী বিভিন্নভাবে আর্থিকভাবে সহায়তা প্রদান করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকেও বিগত বছরের ন্যায় ইউনিয়ন থেকে ২০০টি ভুক্তভোগী পরিবার সিলেক্ট করে প্রত্যেকের ঘরে-ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দিচ্ছি। কেএসডিও পরিবারের প্রত্যেকটা সদস্য মানবিক মানুষ হতে চাই সেই লক্ষ্যেই মানবতার কল্যানে কাজ করি,কথা বলি,এমনকি সমাজের অন্যদের এই মহৎকর্মের আহবান করে দেশ ও সমাজকে মানবিক আলোয় আলোকিত করতে চাই। এ সময় সমাজের বিত্তবান ব্যক্তিদের এ কাজে এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।
এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!