সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

বরগুনায় শিক্ষকের ওপর দুর্বৃত্তের হামলা

  • আপডেট হয়েছে : Friday, December 5, 2025
  • 1640 বার দেখেছেন

বরগুনা প্রতিনিধি:

বরগুনায় তুচ্ছ ঘটনার জেরে দুর্বৃত্তের নৃশংস হামলার শিকার হয়েছেন বামনা সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. লিটন। আজ শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে জমি দখলে বাধা দেয়ায় গৌরিচন্না ইউনিয়নের বাইস তবক এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ডান হাতের দুইটি আঙুল কেটে ফেলে।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

আহত শিক্ষক মো. লিটন বলেন, ‘আমি একজন শিক্ষক। এই হাত দিয়েই আমি বছরের পর বছর ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়েছি। এখন কীভাবে আবার শ্রেণিকক্ষে দাঁড়াবো? যে জমিকে কেন্দ্র করে এ হামলা, সেই জমি আমাদের পরিবার প্রায় অর্ধশত বছর ধরে ভোগদখল করে আসছে। বিভিন্ন সময় সালিশ-বিচারে জমিটি আমাদের পক্ষে নিষ্পত্তি হয়েছে।’

ঘটনায় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ‘আমরা বিষয়টি অবগত আছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
শাহ্/জা/জ
এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!