সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

দিবা-রাত্রির টেস্টে লাবুশেনের রেকর্ড

  • আপডেট হয়েছে : Friday, December 5, 2025
  • 1034 বার দেখেছেন

দ্বিতীয় দিন একের পর এক ক্যাচ মিস করেছে ইংল্যান্ডের ফিল্ডাররা। সফরকারী ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ায় দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে ৪৪ রানে।

অস্ট্রেলিয়ার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে মার্নাস লাবুশেনের ব্যাট থেকে। আউট হওয়ার আগে খেলেন ৭৮ বলে ৬৫ রানের ইনিংস। তিনি খেলেছেন ফ্রেশ ইনিংস। ক্যাচ মিসে পাননি দ্বিতীয় কোনো সুযোগ। এই ইনিংস খেলে এক দারুণ কীর্তিও গড়েছেন। যে কীর্তিতে প্রথম তিনিই।

দিবা-রাত্রির টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনি ঢুকে গেছেন এক হাজারি ক্লাবে। ৩৩.৩ ওভারে জোফরা আর্চারকে পুল শটে ৪ মেরে এই কীর্তি গড়েন তিনি। ১৩ ইনিংসে এই হাজারি ক্লাবে ঢুকেছেন তিনি। ৬৪ গড়ে এই দিবা-রাত্রির টেস্ট ক্যারিয়ারে ৪ শতক ও ৫ অর্ধশতকে তিনি এখন পর্যন্ত রান করেছেন ১০২৩।

হাজারি ক্লাবে ঢোকার দ্বারপ্রান্তে আছেন আরেক অজি ব্যাটার স্টিভেন স্মিথ। ২৫ ইনিংসে ৩৮ গড়ে ৮৩৯ রান করেছেন তিনি ১ সেঞ্চুরি ও ৫ ফিফটিতে।

তৃতীয় চতুর্থ স্থানেও দুই অজি। ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের পার্থক্য কেবল ১ রানের। ১৭ ইনিংসে ৭৫৩ ওয়ার্নার ও ১৬ ইনিংসে ৭৫২ হেড। ওয়ার্নারের ১ শতক ও ১ অর্ধশতক। আর হেডের সমান ৩টি করে শতক ও অর্ধশতক।পঞ্চম স্থানে আছেন জো রুট ১৪ ইনিংসে ৬৩৯ রান নিয়ে। ব্যাটিং গড় ৪৯। আছে দুটি শতক ও ৪ অর্ধশতক।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!