সর্বশেষ আপডেট
উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

  • আপডেট হয়েছে : Friday, April 3, 2026
  • 244 বার দেখেছেন

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। ইতিহাসে প্রথমবারের মতো বৈশ্বিক এই আসরে লড়াই করবে ৪৮টি দেশ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চূড়ান্ত হয়েছে দলগুলোর গ্রুপিং। ১০টি গ্রুপে ভাগ হয়ে দলগুলো বিশ্বজয়ের লড়াইয়ে নামবে। ফুটবলের এই মহাযজ্ঞে এবার ইউরোপের পাওয়ার হাউস থেকে শুরু করে এশিয়ার উদীয়মান শক্তি সবাই একই মঞ্চে লড়বে বিশ্বসেরার মুকুটের জন্য।

 

টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজক মেক্সিকোর সাথে গ্রুপ ‘এ’-তে লড়বে এশিয়ার শক্তিশালী দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা এবং চেক প্রজাতন্ত্র। গ্রুপ ’বি’-তে স্বাগতিক কানাডার সঙ্গী হয়েছে এশিয়ান চ্যাম্পিয়ন কাতার, সুইজারল্যান্ড এবং বসনিয়া-হার্জেগোভিনা।

 

লাতিন পরাশক্তি ব্রাজিলের অবস্থান গ্রুপ ’সি’-তে, যেখানে তাদের মোকাবিলা করতে হবে আফ্রিকান সিংহ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ডকে। অন্যদিকে, গ্রুপ ’ডি’-তে লড়বে অন্যতম স্বাগতিক যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে এবং তুরস্ক।

 

​চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ঠাঁই হয়েছে গ্রুপ -’ই‘ তে, যেখানে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট, ইকুয়েডর ও কিউরাসাও। গ্রুপ ’এফ’-এ এশিয়ান পরাশক্তি জাপানের সাথে আছে তিউনিসিয়া, নেদারল্যান্ডস ও সুইডেন।

 

শক্তিশালী বেলজিয়ামের অবস্থান গ্রুপ ’জি’-তে, যেখানে তাদের গ্রুপ সঙ্গী ইরান, মিশর ও নিউজিল্যান্ড। এদিকে গ্রুপ ’এইচ’-এ শক্তিশালী স্পেনের সাথে লড়াই জমবে লাতিন শক্তি উরুগুয়ে, সৌদি আরব এবং কেপ ভার্দের।

 

​কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স গ্রুপ ’আই’-তে লড়বে সেনেগাল, নরওয়ে ও ইরাকের বিপক্ষে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মিশন শুরু হবে গ্রুপ ’জে’ থেকে, যেখানে লিওনেল মেসিদের প্রতিপক্ষ জর্ডান, আলজেরিয়া ও অস্ট্রিয়া।

 

ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল গ্রুপ ’কে’-তে খেলবে কলম্বিয়া, উজবেকিস্তান ও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সাথে। আর সবশেষ গ্রুপ ’এল’-এ থ্রি লায়ন্স ইংল্যান্ডের মুখোমুখি হবে গতবারের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া, পানামা এবং ঘানা।

 

ফুটবল ইতিহাসের এই বৃহত্তম মহাযজ্ঞ শুরু হবে আগামী ১১ জুন। উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে স্বাগতিকরা। ইতিহাসের প্রথম স্টেডিয়াম হিসেবে তিনটি (১৯৭০, ১৯৮৬ ও ২০২৬) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের সাক্ষী হবে এই মাঠ। দীর্ঘ ৩৯ দিন ব্যাপী এই ফুটবল উৎসবের পর্দা নামবে ১৯ জুলাইয়ের মেগা ফাইনালের মধ্য দিয়ে।

জা/জ/সাই

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!