সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

পাকিস্তানের সামনে আজ যে কঠিন সমীকরণ

  • আপডেট হয়েছে : Saturday, February 28, 2026
  • 266 বার দেখেছেন

খেলা ডেস্কঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরে সুপার এইট পর্বে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ড হেরে যাওয়ায় সেমিফাইনালে খেলার সম্ভাবনা জেগেছে পাকিস্তানের। তবে সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে মেলাতে হবে কঠিন সমীকরণ।

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে শনিবার পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে পাকিস্তান। সেমিফাইনালে যেতে এই ম্যাচে কেবল জিতলেই হবে না সালমান আলি আগার নেতৃত্বাধিন দলের। আগে ব্যাট করলে জিততে হবে কমপক্ষে ৬৪ রানের ব্যবধানে। আর পরে ব্যাট করলে জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে। তবেই মিলে যাবে সেমিফাইনালের সমীকরণ।

সুপার এইটের গ্রুপ টু থেকে তিন ম্যাচই খেলে ফেলেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পুরো ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে আগেই উঠে গেছে ইংল্যান্ড। ৩ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে নিউজিল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান। কোনো পয়েন্ট না পাওয়া শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে আগেই।

শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে পাকিস্তান জিতলে তাদেরও পয়েন্ট হবে নিউজিল্যান্ডের সমান ৩। সেক্ষেত্রে বিবেচনায় আসবে নেট রান রেট। যেখানে বর্তমান পাকিস্তানের (-০.৪৬১) চেয়ে অনেক এগিয়ে নিউজিল্যান্ড (+১.৩৯০)।

আর এই জন্যই সেমির টিকেট পেতে পাকিস্তানকে জিততে হবে কঠিন এই সমীকরণ মিলিয়ে।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!