সর্বশেষ আপডেট
উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

বরগুনায় হুমায়ূন উৎসব, ভক্তদের কবিতা-প্রীতিতে নতুন জাগরণ

  • আপডেট হয়েছে : Sunday, December 7, 2025
  • 585 বার দেখেছেন
বরগুনা প্রতিনিধি:
বাংলা সাহিত্য-মননের এক আধুনিক পুরোধা কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। তার বই হাতে বেড়ে ওঠা তরুণদের অনেকেই এখনও হিমু হয়ে হাঁটে রাস্তায় হলুদ পাঞ্জাবী-শার্টে, কল্পনার শহরে। সেই স্বপ্নযাত্রার মায়ায় বরগুনায় হয়ে গেল কবিতা ও স্মৃতিচারণার ভিন্নধর্মী আয়োজন ‘কবিতায় নবজাগরণ’।
শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বরগুনা পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামজুড়ে জমে ওঠে হুমায়ূন স্মরণে বাঁশির সুর, আবৃত্তি ও আলোচনা।
আয়োজনের উদ্যোগ নেয় হুমায়ূনভক্তদের সংগঠন হিমু পরিবহন। আর তা বাস্তবায়ন করে স্থানীয় তরুণ শিল্পানুরাগীদের সংগঠন মনখুশি।
সুজন বিনিময়ের বাঁশির সুরে সন্ধ্যার পর্দা ওঠে। এরপর সুবাহ্ তাবাসসুম ঐশীর একক আবৃত্তিতে আবেগে ভিজে ওঠে অডিটোরিয়াম।
অনুষ্ঠানের পুরো সময় জুড়ে উপস্থাপনায় ছিলেন চানক দেব হৃদম এবং আয়শা আক্তার ঋতু।
আলোচনায় অংশ নেন, বরগুনা প্রেসক্লাব সভাপতি অ্যাড. সোহেল হাফিজ, বরগুনা সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. রেজবুল কবির, পেশেন্ট কেয়ার হাসপাতালের পরিচালক মো. শফিকুল ইসলাম, বিএনপি নেতা মুরাদ খান,
তরুণ সংগঠক মহিউদ্দিন অপু, আলোকচিত্রী আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, বাংলা কথাসাহিত্যে হুমায়ূন আহমেদ কেবল একজন লেখক নন তিনি স্বপ্ন দেখা, ভালোবাসা, প্রতিরোধ, রোমান্টিকতা আর জীবনের অদ্ভুত সৌন্দর্য খুঁজে পাওয়ার এক অনন্য ভাষা।
আয়োজকরা জানান, তরুণদের সাহিত্যচর্চা বাড়াতে এবং হুমায়ূন আহমেদের লেখা ও দর্শন নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন।
হিমু পরিবহন বলছে, আগামী দিনগুলোতে নিয়মিত সাহিত্য আয়োজন, আবৃত্তি এবং পাঠচক্র চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
অনুষ্ঠানের শেষে হুমায়ূন আহমেদের উক্তি-সম্বলিত বিশেষ স্মারক ভক্তদের হাতে তুলে দেওয়া হয়।

শাহ্/জা/জ

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!