সর্বশেষ আপডেট
বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

মনিরামপুরে মৃত্যুর আড়াই মাস পর কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

  • আপডেট হয়েছে : Sunday, December 7, 2025
  • 294 বার দেখেছেন

যশোর প্রতিনিধি:

যশোরের মনিরামপুরের নেহালপুর গ্রামের মজিদ দফাদার (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে মৃত্যুর আড়াই মাস পর মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) মাদুসুর রহমানের উপস্থিতিতে এ মরদেহ কবর থেকে তোলা হয়। মজিদ দফাদার নেহালপুর গ্রামের মৃত মোল্যা দফাদারের ছেলে।

জানা যায়, জমি নিয়ে পিতা মজিদ দফাদারের সাথে ছেলে সোহরাব দফাদারের বিরোধ চলে আসছিল বলে অভিযোগ ওঠে। জমির শরীক ফাঁকি দিয়ে নিজের নামে জমি লিখে নিতে পিতা মজিদ দফাদারকে চাপ প্রয়োগ করে। এতে রাজি না হওয়ায় ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পিতাকে মারপিট করে একটি ঘরে তালাবদ্ধ করে রাখে ছেলে সোহরাব দফাদার বলে অভিযোগ। এক পর্যায় পিতার মৃত্যু হলে তড়িঘড়ি করে পরদিন ভোরে দাফন করা হয়। এতে স্থানীয়সহ স্বজনদের মাঝে সন্দেহের সৃষ্টি হয়। পরে সোহরবারে আপন ভগ্নিপতি পার্শ্ববর্তী খাকুন্দি গ্রামের সাত্তার মোল্যা ২৯ সেপ্টেম্বর হত্যার অভিযোগে সোহরাবের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। যার মামলা নং সিআর-১১২৪/২৫। গত ১১ নভেম্বর মনিরামপুর থানায় মামলাটি রেকর্ড হয়। যার মামলা নং ০৪। মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে ময়না তদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও উপস্থিত ছিলেন মামলার তদন্তকারি কর্মকর্তা নেহালপুর ক্যাম্প ইনচার্জ রেজাউল করিম।

মনিরামপুরের সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান বলেন, লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রেজাউল করিম জানান, গত ৫ নভেম্বর সোহরাবকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!