সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

চুলের খোপায় লুকিয়ে ২ হাজার পিস ইয়াবা নিয়ে নারী আটক 

  • আপডেট হয়েছে : Monday, December 8, 2025
  • 292 বার দেখেছেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

নারীর চুলের খোপা তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের সদস্যরা।

চুলের খোপায় লুকিয়ে ইয়াবা পাচার করতে গিয়ে ধরা খেয়েছেন শরীফা বেগম (৫০) নামের এক নারী মাদক কারবারি।

রোববার (৭ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে একটি লেগুনার ভেতর থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের সদস্যরা।

আটক শরীফা বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধীন শিবনগর গ্রামের আব্দুল হাসিম মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সূর বাদী হয়ে মাদক আইনে মামলা দিয়ে ওই নারীকে আলামতসহ ভৈরব থানায় হস্তান্তর করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শরীফা নামে এক মাদক কারবারি নারী তার মাথায় চুলের খোপায় গুঁজে ইয়াবা নিয়ে ভৈরবগামী একটি লেগুনায় করে আসছে। সে মোতাবেক আমরা সেতুতে চেক পোস্ট বসিয়ে তল্লাশি শুরু করি। এ সময় কাঙ্ক্ষিত লেগুনাটি আমাদের চেকপোস্টে আসলে লেগুনায় বসা সন্দেহভাজন ওই নারীকে নামিয়ে নারী কনস্টেবল দ্বারা তল্লাশি করে তার মাথার চুলের খোপায় লুকানো ২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

শাহ্ /জা/জ

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!