সর্বশেষ আপডেট
বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

মোহাম্মদপুরে মা–মেয়েকে কুপিয়ে হত্যা, সিসিটিভিতে দেখা গেল গৃহকর্মীকে

  • আপডেট হয়েছে : Monday, December 8, 2025
  • 205 বার দেখেছেন

অনলাইন ডেস্ক:

ঢাকার মোহাম্মদপুরে একটি বাসায় মালাইলা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)-কে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতদের পরিবার জানায়, নাফিসার বাবা এ জেড আজিজুল ইসলাম উত্তরা সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। তিনি প্রতিদিনের মতো সোমবার সকাল ৭টার দিকে বাসা থেকে বেরিয়ে স্কুলে যান। পরীক্ষা চলমান থাকায় তিনি স্বাভাবিকের তুলনায় আগেই বাসায় ফেরেন। সকাল ১১টার পর বাসায় প্রবেশ করে প্রথমে মেয়ের রক্তাক্ত মরদেহ এবং পরে রান্নাঘরে স্ত্রীর নিথর দেহ দেখতে পান তিনি।

ঘটনার পর থেকেই পরিবারের সন্দেহ গৃহকর্মী আয়েশাকে ঘিরে। মাত্র চার দিন আগে অস্থায়ীভাবে ওই বাসায় কাজ নেওয়া আয়েশাকে সিসিটিভি ফুটেজে হত্যার দিন সকাল ৭টা ৫২ মিনিটে কালো বোরকা পরে বাসায় ঢুকতে দেখা গেছে। পরে সকাল ৯টা ৩৬ মিনিটে স্কুলড্রেস ও ব্যাগ কাঁধে ঝুলিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

পুলিশ জানায়, আয়েশা মোহাম্মদপুরের বিহারী ক্যাম্পে ভাড়া থাকতেন। নিহত পরিবারের কাছে তার সম্পর্কে এর বেশি তথ্য ছিল না। ঘটনার পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, “সিসিটিভির ফুটেজসহ সব প্রমাণ যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ডে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।” এসময় তিনি আরও জানান, হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!