সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ

  • আপডেট হয়েছে : Saturday, December 13, 2025
  • 538 বার দেখেছেন

সোহাগ হাওলাদার,বরগুনাঃ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সারা দেশের মতো বরগুনায়ও এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটি।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বরগুনা জেলা বিএনপির উদ্যোগে শহরের প্রধান সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্বরে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে শরিফ ওসমান হাদির ওপর এই হামলা চালানো হয়েছে। এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”

তিনি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশে চলমান সহিংসতা, রাজনৈতিক দমন-পীড়ন ও ভিন্নমত দমনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এসময় বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

শাহ্ /জা/জ

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!