সর্বশেষ আপডেট
বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

বরগুনায় আধুনিক ল্যাব মেশিনের প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : Saturday, December 13, 2025
  • 653 বার দেখেছেন

সোহাগ হাওলাদার,বরগুনা:
বরগুনার গণমানুষের বহুদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নিখুঁত ও নির্ভুল পরীক্ষাসেবা নিশ্চিত করতে বিশ্ববিখ্যাত জাপান, জার্মানি, ইউরোপ ও আমেরিকার আধুনিক প্রযুক্তির ল্যাব মেশিন নিয়ে এক প্রদর্শনী ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর ) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা শহরের ৭৭ব্লু-স্কাই টাওয়ারের আল্লাহ মালিক হসপিটালের আয়োজনে এ ল্যাব প্রদর্শনী সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সিমেনসের আধুনিক প্রযুক্তির বিভিন্ন ল্যাবরেটরি মেশিন উপস্থাপন করা হয়, যা রোগ নির্ণয়ে আরও দ্রুত, নিখুঁত ও নির্ভরযোগ্য ফলাফল নিশ্চিত করতে সহায়ক হবে বলে আয়োজকরা জানান।

এতে চিকিৎসক, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তি, সংবাদকর্মী ও  স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, উন্নত প্রযুক্তির এসব মেশিন চালুর মাধ্যমে বরগুনাবাসীকে ঢাকার ওপর নির্ভর না করেই মানসম্মত ও আন্তর্জাতিক মানের ল্যাব পরীক্ষাসেবা প্রদান সম্ভব হবে। আল্লাহ মালিক হাসপাতাল লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনার বরগুনার স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেন।

শাহ্/জা/জ

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!