সর্বশেষ আপডেট
তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে? কেএসডিও দিলো ২০০ পরিবারকে ইফতার সামগ্রী পাকিস্তানের সামনে আজ যে কঠিন সমীকরণ ঢাকা ও নরসিংদীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জাতি স্তম্ভিত: জামায়াত আমির রামপুরায় শিশু হত্যা: বিচার নিশ্চিতের আশ্বাস নাহিদ ইসলামের

হজ–ওমরাহের সময় শিশু নিরাপত্তায় সউদীতে চালু বিশেষ ব্রেসলেট

  • আপডেট হয়েছে : Wednesday, December 17, 2025
  • 175 বার দেখেছেন

ইনকিলাব ডেস্ক:

হজ ও ওমরাহ পালনকালে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন একটি উদ্যোগ চালু করেছে সউদী আরব কর্তৃপক্ষ। মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার মসজিদে নববিতে আগত শিশুদের জন্য বিশেষ পরিচয়সংবলিত নিরাপত্তা ব্রেসলেট চালু করা হয়েছে, যাতে ভিড়ের মধ্যে কোনো শিশু হারিয়ে গেলে দ্রুত তাকে শনাক্ত করা সম্ভব হয়।

এই ব্রেসলেটগুলো হজ ও ওমরাহ করতে আসা শিশুদের হাতে পরিয়ে দেওয়া হচ্ছে। প্রতিটি ব্রেসলেটে অভিভাবকের যোগাযোগসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংযুক্ত থাকছে। কোনো শিশু দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লে বা হারিয়ে গেলে, ব্রেসলেটের তথ্য ব্যবহার করে সহজেই তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যাবে—এটাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

ইতোমধ্যে ওমরাহ পালনকারীদের জন্য মক্কার গ্র্যান্ড মসজিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রবেশপথে এসব ব্রেসলেট বিতরণ শুরু হয়েছে। এর মধ্যে কিং আবদুল আজিজ গেট ও কিং ফাহাদ গেট (গেট নম্বর ৭৯) উল্লেখযোগ্য। সেখানে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা অভিভাবকদের যোগাযোগের তথ্য নিবন্ধনে সরাসরি সহায়তা করছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও ওমরাহ মৌসুমে দর্শনার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে বাড়তি সতর্কতা প্রয়োজন হয়ে পড়ে। এ কারণে অভিভাবকদের এই সেবাটি গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

সউদী কর্তৃপক্ষের মতে, এই পরিচয় ব্রেসলেট ব্যবস্থা অভিভাবকদের মানসিক স্বস্তি দেবে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে আগত শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে।

তথ্যসূত্র : গালফ নিউজ

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!