সর্বশেষ আপডেট
বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

কবরস্থান থেকে সরানো হলো উৎসুক জনতা, নিরাপত্তা জোরদার

  • আপডেট হয়েছে : Saturday, December 20, 2025
  • 187 বার দেখেছেন

অনলাইন ডেস্ক:

শহীদ ওসমান হাদির দাফনকে কেন্দ্র করে কবরস্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকেই কবরস্থান ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষ জড়ো হলেও আইনশৃঙ্খলা বাহিনী উৎসুক জনতাকে সুশৃঙ্খলভাবে সরিয়ে দিয়েছে। দাফনের নিরাপত্তা নিশ্চিত করতে কবরস্থানের প্রবেশপথে বিশেষ ব্যারিকেড বসানো হয়েছে এবং শাহবাগ থেকে টিএসসি চত্বর পর্যন্ত যানবাহন ও পথচারীদের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে কবরস্থান ও আশপাশের এলাকা কার্যত নিয়ন্ত্রিত জোনে পরিণত হয়েছে। সকাল থেকে টিএসসি থেকে শাহবাগমুখী সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং সাধারণ যানবাহন ও পথচারীদের বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে।

টিএসসি, শাহবাগ মোড়, দোয়েল চত্বর এবং কবরস্থানের আশপাশে পুলিশ, র‍্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সদস্যরা অবস্থান নিয়েছেন। কবরস্থান এলাকা ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হয়েছে এবং সন্দেহভাজন চলাচলের ওপর নজর রাখা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, জানাজা ও দাফনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় আগাম এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়, সেজন্য সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও মাঠে রয়েছেন।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!