সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

ছয় দফা দাবিতে বরগুনা স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

  • আপডেট হয়েছে : Wednesday, December 24, 2025
  • 350 বার দেখেছেন
বরগুনা প্রতিনিধি:
স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন করে স্নাতক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ এবং ধারাবাহিক পদোন্নতি নিশ্চিতসহ ছয় দফা দাবির বাস্তবায়নের দাবিতে গত ২৯ নভেম্বর থেকে সারাদেশে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলছে। তারা অংশ হিসেবে আজ ২৪ ডিসেম্বর বুধবার সকাল ১০ টায় বরগুনা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালযের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন এর আয়োজনে এ কর্মবিরতি করেন তারা।
 সংগঠনের জেলা সভাপতি মো: রিয়াজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন স্বাস্থ্য সহকারীরা। মাঠ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত।
তারা আরো বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ থাকা সত্ত্বেও এখনও তা বাস্তবায়নের প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি হয়নি। দ্রুত এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!