সর্বশেষ আপডেট
বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

বরগুনার আমতলীতে ঐতিহ্যবাহী মহিষের লড়াই

  • আপডেট হয়েছে : Thursday, December 25, 2025
  • 186 বার দেখেছেন

 

মহিবউল্লাহ কিরন,বরগুনা

বরগুনার আমতলীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মহিষের লড়াই অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় ও তালুকদার বাড়ির প্রবীণ নবীন এবং তরুণদের আয়োজনে বৃহস্পতিবার ২৫ডিসেম্বর সকাল সাড়ে ৮টায় উপজেলার ৪নং হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামের মাজারের পশ্চিম পাশের ন-বিঘার বিলে এ লড়াই অনুষ্ঠিত হয়।

এতে হাফেজ রাড়ি ও শহিদ হাওলাদার এর দুটি বলি মহিষ অংশ নেয়। দুই মহিষের দুর্দান্ত লড়াই দেখে অনেকটা উচ্ছ্বসিত ছিলো হাজারো দর্শক।

স্থানীয়রা জানায়, বলি মহিষ দু’টি ছিলো প্রচন্ডভাবে তেজী। প্রথম থেকেই একে অপরের উপড় আক্রমণ,যেন একে অপরকে তীব্র ভাবে হারানোর জন্য আপ্রান চেষ্টা,থেমে থেমে লড়াই করেছিল বলি মহিষ দুটি, প্রায় ১৫ মিনিটের লড়াইয়ে হাফেজ রাড়ির বলি মহিষটিকে হরিয়ে শহিদ হাওলাদার এর বলি মহিষ বিজয় হয়। পরে মালিকপক্ষ মহিষ দু’টি নিয়ে চলে যায়।

তবে আগে গ্রামবাংলার প্রায় সব অঞ্চলে মহিষের লড়াই আয়োজন করা হতো। এতে মালিকরা তাদের বলি মহিষকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে প্রস্তত করতেন।লড়াইয়ের অংশ নেওয়া মহিষদের গায়ে সরিষার তেল মালিশ করা হতো। এছাড়া খাওয়ানো হতো পুষ্টিকর খাবার এমটাই জানিয়েছেন স্থানীয় প্রবীণরা।তারা মনে করেন, ঐতিহ্য ধরে রাখতে নিয়মিত এ ধরণের প্রতিযোগিতার আয়োজন করা উচিত। এতে গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি বাঁচিয়ে রাখার পাশাপাশি তরুণ প্রজন্মদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হবে।

হাফেজ রাড়ি ও শহীদ হাওলাদার জানান, শান্তিুপূর্ণ পরিবেশে আমাদের মহিষের লড়াই সম্পন্ন হয়েছে। লড়াইয়ে সবাইকে আনন্দ দিতে পারাটাই আমাদের বিজয়।ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানান দু’জনে।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!