সর্বশেষ আপডেট
বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

সড়ক দুর্ঘটনায় বরগুনার পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি নিহত

  • আপডেট হয়েছে : Saturday, December 27, 2025
  • 515 বার দেখেছেন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী (৩৫) নিহত হয়েছেন। তিনি পাথরঘাটা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগান্তর-এর পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেঝো ছেলে। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে মারুফ চৌধুরী একাই মোটরসাইকেল নিয়ে বের হন। কিছুক্ষণ পর তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়। বরিশালে নেওয়ার পথে রাত ৭টার দিকে পিরোজপুরের ভাণ্ডারিয়া এলাকায় পৌঁছালে তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, সড়ক দুর্ঘটনায় মারুফ চৌধুরীর মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

মারুফ চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে পাথরঘাটায় রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!