বরগুনা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরগুনায় সকাল থেকে মনোনয়ন পত্র দাখিল করছেন বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থীরা। জেলা রিটার্নিং অফিসার এসব মনোনয়নপত্র গ্রহণ করেন।
বরগুনা -১ আসনে ৬জন এবং বরগুনা -২আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করেছেন।
এদের মধ্যে আজ সকালে বরগুনা -১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী মুহিব্বুল্লাহ হারুন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এছাড়াও বরগুনা -১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মোঃ জাহাঙ্গীর হোসাইন, বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য মতিউর রহমান তালুকদারের ছেলে সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র ক্রয় করেছেন।
অপরদিকে বরগুনা -২আসনে ৯জন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও এদের মধ্যে বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি, বাংলাদেশ জামাতে ইসলামের ডাঃ সুলতান আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়াও খেলাফত মজলিসের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল লতিফ ফরাজী, স্বতন্ত্র প্রার্থী মোঃ রাশেদুজ্জামান, মোঃ সোলায়মান, বিএনপি থেকে মাওলানা মোঃ শামীম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল থেকে সৈয়দ মোঃ নাজেম আফরোজ।