সর্বশেষ আপডেট
বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

গণিতের আনন্দে মুখর বরগুনা ম্যাথ ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো গণিত উৎসব

  • আপডেট হয়েছে : Saturday, January 10, 2026
  • 444 বার দেখেছেন
বরগুনা প্রতিনিধি:
বরগুনায় গণিতের আনন্দ ছড়িয়ে দিতে বরগুনা ম্যাথ ক্লাবের আয়োজনে এবং বাংলাদেশ গণিত
অলিম্পিয়াডের একাডেমিক সহযোগিতায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো গণিত উৎসব।
শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় বরগুনা সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। বরগুনা ম্যাথ ক্লাবের সভাপতি আহসান হাবিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম টিটুর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মিসেস তাছলিমা আক্তার, পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম, বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মতিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, পিপিএম এবং বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিফাত বিন সাদেক।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও সুধীজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উৎসবের অংশ হিসেবে চারটি ক্যাটাগরিতে এক ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় এক হাজার শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে।
পরীক্ষা শেষে মেধার ভিত্তিতে ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবেন।
এসময় বক্তারা বলেন, “গণিত জ্ঞানের ভিত্তি নির্ভুল হোক, অগ্রগতি এই হোক প্রতিপাদ্য”—এই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশে বরগুনায় প্রথমবারের মতো এ গণিত উৎসব আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন অব্যাহত থাকবে।”গণিত উৎসবকে ঘিরে পুরো প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের গণিতভীতি দূর করার পাশাপাশি সৃজনশীল চিন্তা ও যুক্তিবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!