সর্বশেষ আপডেট
বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

ভোটারদেরকে জোর করে নয়,বোঝানোর মাধ্যমেই তাদের ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করতে হবে-পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন

  • আপডেট হয়েছে : Tuesday, January 20, 2026
  • 303 বার দেখেছেন
বরগুনা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। তবে তিনি বলেন, ভোটারদেরকে জোর করে নয়,বোঝানোর মাধ্যমেই তাদের ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করতে হবে।
মঙ্গলবার বিকেলে বরগুনা জেলা প্রশাসনের আয়োজনে জেলার বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বলেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সরকারের সামনে তিনটি বড় চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে, ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, ভোট সঠিকভাবে গণনা করা এবং প্রকৃত বিজয়ী প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা।
তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রত্যেকের ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতে পারে। তবে সেই মতামতের ভিত্তিতে কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ বা কর্মকাণ্ড করা যাবে না। সরকার নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।
এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!