সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

নতুন লুকে নজর কেড়েছে অপু, ভক্তদের দাবি তুর্কি অভিনেত্রী লাগছে

  • আপডেট হয়েছে : Monday, January 26, 2026
  • 274 বার দেখেছেন
বিনোদন ডেস্ক:
সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিন্নধর্মী নতুন সাজে তোলা সাতটি স্থিরচিত্র শেয়ার করে ভক্তদের মধ্যে দারুণ সাড়া ফেলেছেন তিনি। গ্ল্যামারাস লুকে ধরা দেওয়া এসব ছবিতে অপুর উপস্থিতি মুগ্ধ করেছে নেটিজেনদের। মন্তব্যের ঘরে প্রশংসার জোয়ার—কেউ লিখেছেন, ‘এককথায় অসাধারণ’, আবার কেউ বলছেন, ‘এই লুকে আপনাকে একেবারে তুর্কি নায়িকার মতো লাগছে।’
ছবির পাশাপাশি ভক্তদের দৃষ্টি কেড়েছে অপুর দেওয়া অনুপ্রেরণামূলক ক্যাপশনও। আত্মবিশ্বাসে ভরপুর এই অভিনেত্রী লিখেছেন, ‘নিজেকে নিয়ে গর্ব করো, কারণ যতবার হোঁচট খেয়েছ, ততবারই আবার উঠে দাঁড়িয়েছ।’ মাত্র ২০ ঘণ্টার মধ্যে পোস্টটিতে ২১ হাজারের বেশি রিঅ্যাকশন এবং দেড় হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে। এতে স্পষ্ট, ৯৩ লাখ অনুসারীর এই পেজে অপুর জনপ্রিয়তা এখনো অটুট।
কিছুদিন নতুন সিনেমার খবরে না থাকলেও বর্তমানে পুরোদমে কাজে ব্যস্ত অপু বিশ্বাস। ব্র্যান্ড প্রমোশন ও পারিবারিক ব্যবসার পাশাপাশি একসঙ্গে দুটি সিনেমার শুটিং শুরু করেছেন তিনি। কামরুল হাসান ফুয়াদ পরিচালিত ‘দুর্বার’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন সজল, আর বন্ধন বিশ্বাসের ‘সিক্রেট’ সিনেমায় নায়ক হিসেবে আছেন আদর আজাদ। সংশ্লিষ্টরা জানিয়েছেন, ছবি দুটি চলতি বছরের ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে।
দুই দশকের দীর্ঘ ক্যারিয়ারে আমজাদ হোসেন পরিচালিত ‘কাল সকালে’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন অপু বিশ্বাস। পরে শাকিব খানের সঙ্গে ‘কোটি টাকার কাবিন’ দিয়ে গড়ে ওঠা জুটি উপহার দেয় প্রায় ৮০টি সফল চলচ্চিত্র। সর্বশেষ ২০২৪ সালে ‘ছায়াবৃক্ষ’ সিনেমায় প্রশংসিত অভিনয়ের পর আবারও বড় পর্দায় দর্শক মাতাতে প্রস্তুত এই ঢালিউড
এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!