সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

শাকিব খানের বিপরীতে সিনেমার প্রস্তাব পেলেন মিম মানতাশা

  • আপডেট হয়েছে : Thursday, February 26, 2026
  • 237 বার দেখেছেন

অনলাইন ডেস্ক:

কিছুদিন বিরতির পর আবারও শোবিজ অঙ্গনে সক্রিয় হয়েছেন লাক্স তারকা মিম মানতাশা। নিয়মিত ফটোশুট ও বিজ্ঞাপনে দেখা গেলেও নাটকে তার উপস্থিতি আগের তুলনায় কম। তবে এবার নতুন খবর—ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে একটি চলচ্চিত্রে অভিনয়ের প্রাথমিক প্রস্তাব পেয়েছেন তিনি।

সম্প্রতি বেশ কয়েকটি সিনেমার চিত্রনাট্য হাতে এসেছে মানতাশার। এর মধ্যে একটি বড় বাজেটের ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে সিনেমার নাম বা পরিচালকের বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চান না এই অভিনেত্রী। মানতাশার ভাষ্য, “শুরুতে কথা হয়েছিল, এরপর আর তেমন অগ্রগতি হয়নি।”

কাজের ক্ষেত্রে বরাবরই বেছে বেছে এগোন মিম মানতাশা। নাটক ও বিজ্ঞাপন—সব মাধ্যমেই তিনি চিত্রনাট্য পছন্দ না হলে কাজ করেন না। তার মতে, অভিনয় শুধুই কাজ নয়, আত্মতৃপ্তির বিষয়। তবে বর্তমানে তিনি কাজের পরিমাণ বাড়ানোর কথা ভাবছেন এবং নিয়মিত নতুন চিত্রনাট্য পড়ছেন।
এরই মধ্যে আইস্ক্রিম, রেইনবো পেইন্টস ও হেলিও ফোনসহ একাধিক ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তিনি। কিছু বিজ্ঞাপন ইতোমধ্যে প্রচারে এসেছে, বাকিগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।

২০১৮ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর থেকেই শোবিজে নিজের অবস্থান তৈরি করেছেন মিম মানতাশা। ব্যক্তিগত জীবনে প্রচারবিমুখ এই অভিনেত্রী কাজের ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!