সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

১৭ বছরে করা আরও ১২০২ ‘রাজনৈতিক’ মামলা প্রত্যাহারের অনুমোদন

  • আপডেট হয়েছে : Tuesday, February 24, 2026
  • 262 বার দেখেছেন
অনলাইন ডেস্ক:

বিগত সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা আরও ১২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দায়ের হওয়া যেসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক হিসেবে বিবেচিত হয়েছে, সেগুলো পর্যালোচনা করে পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে নতুন করে ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতামত নিয়ে মামলাগুলো যাচাই-বাছাই করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে এসব মামলা প্রত্যাহার করা হবে।
এর আগে একই ধরনের আরও কয়েক দফা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকার বলছে, রাজনৈতিক কারণে দায়ের হওয়া মামলা নিষ্পত্তির মাধ্যমে স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!