সর্বশেষ আপডেট

আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

  • আপডেট হয়েছে : Saturday, April 11, 2026
  • 32 বার দেখেছেন

ডেস্ক নিউজ:

Resource Development Foundation (RDF) এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন

Resource Development Foundation (RDF) আনন্দের সাথে ঘোষণা করছে যে, সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ আগামী ১২ এপ্রিল থেকে ১৯ এপ্রিল ২০২৬ পর্যন্ত দেশের সকল কর্মসূচি এলাকায় পালন করা হবে। সপ্তাহব্যাপী এই উদ্যোগের লক্ষ্য হলো সেফগার্ডিং চর্চা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিত করা এবং অঙ্গীকার জোরদার করা, যাতে শিশু, কিশোর-কিশোরী এবং কমিউনিটির জন্য একটি নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা যায়।

এই কর্মসূচির সূচনা হবে ১২ এপ্রিল ২০২৬ তারিখে একটি উদ্বোধনী অনুষ্ঠান ও আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে, যা হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) দ্বারা উদ্বোধন করা হবে। এরপর নেতৃত্ব পর্যায় থেকে একটি বার্তা প্রদান করা হবে, যেখানে সংস্থার সকল স্তরে-সহযোগী এনজিওসমূহ (PNGO’s) সহ-সেফগার্ডিং নীতিমালার প্রতি জউঋ-এর দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।

সপ্তাহজুড়ে জউস্ক-এর কর্মী, শিশু, কিশোর-কিশোরী এবং কমিউনিটির সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্রধান কার্যক্রমসমূহের মধ্যে রয়েছে:

“My Happy Place” শিরোনামে চিত্রাঙ্কন ও পোস্টার প্রতিযোগিতা

অনলাইন নিরাপত্তা, বুলিং এবং কমিউনিটি পর্যায়ে সেফগার্ডিং বিষয়ক ইন্টারঅ্যাকটিভ আলোচনা

“Safeguarding Tree” কার্যক্রম, যেখানে শিশুরা নিজেদের নিরাপদ থাকার ভাবনা ও ধারণা প্রকাশ করবে

সেফগার্ডিং বিষয়ক কুইজ প্রতিযোগিতা

বিভিন্ন পর্যায় থেকে সংক্ষিপ্ত ভিডিও বার্তা প্রচার

ডিজিটাল ক্যাম্পেইন: #SafeguardingMatters হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতা বৃদ্ধি

সপ্তাহের কার্যক্রম শেষ হবে ১৯ এপ্রিল ২০২৬ তারিখে, অফিস ও কমিউনিটিতে সেফগার্ডিং বিষয়ক সচেতনতামূলক পোস্টার প্রদর্শনের মাধ্যমে, যা ধারাবাহিক সতর্কতা ও দায়িত্ববোধের গুরুত্বকে আরও জোরদার করবে।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!