সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসে কি অভিনয় করছেন ক্রিস্টিয়ানো রোনালদো?

  • আপডেট হয়েছে : Thursday, December 18, 2025
  • 220 বার দেখেছেন

বিনোদন ডেস্ক:

হলিউডের জনপ্রিয় অ্যাকশন রেসিং ফ্র্যাঞ্চাইজি ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’-এ কি অভিনয় করছেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। সম্প্রতি অভিনেতা ভিন ডিজেল তার ইনস্টাগ্রাম পোস্টে রোনালদোর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, একসময় রোনালদোর জন্য একটি চরিত্র লেখা হয়েছিল। উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস-এর প্রিকুয়েল ‘লস বানডোলেরস’-এ রোনালদোর অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত তাকে দেখা যায়নি। পোস্টে ভিন ডিজেল লিখেন, সবাই জিজ্ঞেস করছিল, সে কি ‘ফাস্ট মিথোলজি’র অংশ হবে? আমি শুধু এটুকু বলতে পারি, তিনি একজন আসল মানুষ। আমরা তার জন্য একটি চরিত্র লিখেছিলাম। এতে অনেকে ধারণা করছেন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’ -এ রোনালদো অভিনয় করতে পারেন। উল্লেখ করা প্রয়োজন, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ১১’ এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ সিনেমা হতে পারে। ভিন ডিজেলের সঙ্গে এ সিনেমায় ফেরার কথা রয়েছে ডোয়াইন জনসন, জেসন মোমোয়া, জেসন স্ট্যাথাম। সিনেমাটি নির্মাণ শেষে ২০২৭ সালের এপ্রিল মাসে মুক্তি পেতে পারে।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!