চীনের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

  • আপডেট হয়েছে : Thursday, December 18, 2025
  • 247 বার দেখেছেন

খেলা ডেস্ক:

হাংজুতে ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের পিংফেং ক্যাম্পাস ক্রিকেট গ্রাউন্ডে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল ১ উইকেটে হারিয়েছে চীনকে।

এই জয়ে চীনের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ২১ রানে জিতেছিল মেয়েরা।

প্রথমে ব্যাট করা চীন ৯ উইকেটে ৬৯ রান করে। জবাবে ১৩ বল বাকি থাকতে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

বাংলাদেশের জয়ে বড় অবদান রাখায় ম্যাচ সেরা হন চৌধুরী ওদ্রিতা নওশির।

 

সূত্র: বাসস

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!