সর্বশেষ আপডেট
বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

তাসকিনের শারজাহকে হারাল মুস্তাফিজের দুবাই

  • আপডেট হয়েছে : Saturday, December 20, 2025
  • 188 বার দেখেছেন

খেলা ডেস্ক:

আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার মুখোমুখি তাসকিন আহমেদ ও মুস্তফিজুর রহমান। খরুচে হলেও দলের সফলতম বোলার তাসকিন। তবে তার চেয়ে একটি উইকেট কম নিয়েও দিন শেষে বিজয়ের হাসি হেসেছে মুস্তাফিজের দল।

বাংলাদেশের দুই তারকা পেসারের মুখোমুখি লড়াইয়ে বড় ব্যবধানে জিতল মুস্তাফিজের দুবাই ক্যাপিটালস। তাসকিনের শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে তাদের জয় ৬৩ রানে। ৬ উইকেটে ১৮০ রানের পুঁজি গড়ে শারজাহকে স্রেফ ১১৭ রানে গুঁটিয়ে দিয়েছে দুবাই।

চার ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন তাসকিন। আসরে নিজের তিন ম্যাচেই খরুচে বোলিং করে মোট ৪টি উইকেট শিকার করলেন তিনি।

বিপরীতে দুই ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন মুস্তাফিজ। আসরে ৬ ম্যাচে বাঁহাতি পেসারের উইকেট হলো ১১টি। ১৫ উইকেট নিয়ে ওপরে আছেন কেবল তার সতীর্থ ওয়াকার সালামখিল। এদিন ২২ রানে ৩ উইকেট নেন এই আফগান স্পিনার।

তবে দুবাইয়ের জয়ের আসল নায়ক মোহাম্মাদ নবি। আফগান এই তারকা অলরাউন্ডার ১৮ বলে অপরাজিত ৩৮ রানের পর ২৩ রানে ধরেন ৩ শিকার।

সাত ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে উঠেছে দুবাই। ছয় ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে শারজাহ।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!