সর্বশেষ আপডেট
তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে? কেএসডিও দিলো ২০০ পরিবারকে ইফতার সামগ্রী পাকিস্তানের সামনে আজ যে কঠিন সমীকরণ ঢাকা ও নরসিংদীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জাতি স্তম্ভিত: জামায়াত আমির রামপুরায় শিশু হত্যা: বিচার নিশ্চিতের আশ্বাস নাহিদ ইসলামের

যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের জন্য অজুহাত খুঁজছে: ইরানের অভিযোগ

  • আপডেট হয়েছে : Wednesday, January 14, 2026
  • 133 বার দেখেছেন

অনলাইন ডেস্ক:

ইরান মঙ্গলবার অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের জন্য অজুহাত তৈরি করতে চেষ্টা করছে। দেশের সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর কঠোর পদক্ষেপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কঠোর পদক্ষেপ’ হুমকির প্রেক্ষিতে এই অভিযোগ করা হয়।

জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত পোস্টে জানিয়েছে, ওয়াশিংটনের নীতিমালা এবং কৌশল মূলত ইরানে ‘ক্ষমতার পরিবর্তন’ ঘটানোর উদ্দেশ্যে গৃহীত। নিষেধাজ্ঞা, হুমকি, পরিকল্পিত অস্থিরতা সৃষ্টি এবং বিশৃঙ্খলা—সবই এই কৌশলের অংশ। ইরান সতর্ক করে বলেছে, এই প্রচেষ্টা ব্যর্থ হবে।

২০২২ সালের পর এই প্রথম, ইরানে সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ চলছে। মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদ থেকে শুরু হলেও দ্রুত এই বিক্ষোভ রাজনৈতিক রূপ ধারণ করেছে। ২৮ ডিসেম্বর শুরু হওয়া এই আন্দোলন দেশজুড়ে ছড়িয়ে পড়েছে।

বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। রাজধানী তেহরানসহ অন্যান্য শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সমর্থকদের পক্ষ থেকে বিশ্বের বিভিন্ন শহরে—বিশেষত যুক্তরাজ্যের লন্ডনে—এ ধরনের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে ইরানে সরকারের সমর্থকরা ও বড় বিক্ষোভে অংশগ্রহণ করেছেন।

দুই সপ্তাহ ধরে চলা অস্থিরতা দমন করতে নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে। সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এ পর্যন্ত প্রায় দুই হাজার মানুষ নিহত হয়েছেন। এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ইরানের বিক্ষোভকারীদের ‘দেশপ্রেমিক’ হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, বিক্ষোভকারীরা তাদের আন্দোলন চালিয়ে যেতে পারে এবং ‘সাহায্য আসছে’।

গত বছর ইসরায়েলের সঙ্গে সংঘাত এবং যুক্তরাষ্ট্রের হামলার পর থেকেই ইরান আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছে। এই চাপের মধ্যে দেশের সরকারবিরোধী বিক্ষোভ আরও তীব্র রূপ ধারণ করেছে। ইরান সরকার এসব বিক্ষোভে ‘অস্থিরতা উসকে দেওয়ার’ জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করছে। তথ্যসূত্র : এএফপি

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!