সর্বশেষ আপডেট
তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে? কেএসডিও দিলো ২০০ পরিবারকে ইফতার সামগ্রী পাকিস্তানের সামনে আজ যে কঠিন সমীকরণ ঢাকা ও নরসিংদীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জাতি স্তম্ভিত: জামায়াত আমির রামপুরায় শিশু হত্যা: বিচার নিশ্চিতের আশ্বাস নাহিদ ইসলামের

ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের গুরুত্বপূর্ণ টেলিবৈঠক

  • আপডেট হয়েছে : Friday, January 16, 2026
  • 132 বার দেখেছেন

অনলাইন ডেস্ক:

ট্রাম্প প্রশাসনের এক গুরুত্বপূর্ণ শীর্ষ কর্মকর্তার সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের একটি তাৎপর্যপূর্ণ টেলিবৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় অনুষ্ঠিত এই বৈঠকটি চলে প্রায় আধাঘণ্টা। রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বৈঠকটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নেন ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার, যিনি ট্রাম্প প্রশাসনের বাণিজ্যনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। জানা গেছে, আলোচনার শুরুটা ছিল কিছুটা নাটকীয়, এবং দ্রুতই ট্রেড নেগোসিয়েশন সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় উঠে আসে।

বৈঠকের একপর্যায়ে জেমিসন গ্রিয়ার জানতে চান, চলমান ট্রেড নেগোসিয়েশন নিয়ে তারেক রহমানের অবস্থান কী। বিশেষ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বাণিজ্য আলোচনা হয়েছে, সে বিষয়ে বিএনপি চেয়ারম্যানের মনোভাব কী—তা স্পষ্টভাবে জানতে চান তিনি। উত্তরে তারেক রহমান পরিষ্কার ভাষায় জানান, সরকারের করা নেগোসিয়েশনের প্রতি বিএনপির সম্মতি রয়েছে এবং আলোচনার পদ্ধতি বা অগ্রগতি নিয়ে তাঁদের কোনো দ্বিমত বা আপত্তি নেই।

এই টেলিবৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তবে বৈঠকের বিস্তারিত আলোচনা নিয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আলোচনার বিষয়বস্তু ও অংশগ্রহণকারীদের তালিকা বিবেচনায় নিলে এই বৈঠকটির তাৎপর্য অনেক গভীর।

ওয়াকিবহাল কূটনীতিকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করে। কারণ, এই মুহূর্তে তারেক রহমান কোনো সরকারি দায়িত্বে নেই। তবুও ট্রাম্প প্রশাসনের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তার সঙ্গে সরাসরি আলোচনায় বসা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ একটি ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের ট্রেড টিমের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন ব্রেন্ডা লিঞ্চ (অ্যাসিসট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেনটেটিভ, সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া), এমিলি অ্যাশবি (ডিরেক্টর ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া), রিক সুইৎজার (ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেনটেটিভ), স্যাম মুলোপুলোস (ইউএসটিআর চিফ অব স্টাফ) এবং ডি. আর সেকিঞ্জার (সিনিয়র পলিসি অ্যাডভাইজার টু দ্য ডেপুটি ইউএসটিআর)।

সব মিলিয়ে, সরকারি কোনো অবস্থান নেই কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক আলোচনায় তারেক রহমানের সরাসরি সম্পৃক্ততা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!