সর্বশেষ আপডেট
অবহেলিত বরগুনার উন্নয়ন সবাই মিলে করব : নজরুল ইসলাম মোল্লা গাজায় গণহত্যায় সহায়তার অভিযোগে ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনের ভোট স্থগিত, নতুন তফসিল ঘোষণা হবে গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমান টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকছে বাংলাদেশ! বিসিএসের প্রশ্নফাঁস: চার দিনের রিমান্ডে সেই সিয়াম সুখবর দিলেন বাঁধন, জানালেন : ‘আমি প্রেম করছি’ নতুন লুকে নজর কেড়েছে অপু, ভক্তদের দাবি তুর্কি অভিনেত্রী লাগছে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন দিগন্ত

অবহেলিত বরগুনার উন্নয়ন সবাই মিলে করব : নজরুল ইসলাম মোল্লা

  • আপডেট হয়েছে : Tuesday, February 10, 2026
  • 179 বার দেখেছেন

বরগুনা প্রতিনিধি:

বরগুনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা বলেছেন, দেশের উন্নয়ন ও চাঁদাবাজ-মাদক নির্মূলের জন্য বিএনপির প্রয়োজন।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) বরগুনা সরকারি কলেজ মাঠে শেষ নির্বাচনি জনসভায় তিনি বলেন, ‘আমি বরগুনা সদর, আমতলী ও তালতলী অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের কষ্ট দেখেছি। এই কষ্ট নিবারণের একমাত্র পথ হলো ধানের শীষ প্রতীক, আর আমাদের একমাত্র নেতা হলেন তারেক রহমান।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন, ধর্ম নিরপেক্ষতা এবং সকল ধর্ম-বর্ণের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জনতার একমাত্র ভরসার দল হলো বিএনপি।

এখানকার যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, নামে মাত্র মহাসড়ক থাকলেও আমরা যেভাবে চেয়েছিলাম তা দিয়ে বরগুনার মানুষের প্রত্যাশা পূরণ হয়নি, মহসড়কে রয়েছে ৪২ টি বাঁক। এখানকার অভ্যন্তরীণ রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক। উন্নয়নের দিক থেকে বরগুনা অনেক পিছনে রয়েছে যা একটার্মে উন্নয়ন করা সম্ভব নয়। বিশেষ করে বরগুনায় পর্যটন খাতে দারুণ সম্ভাবনা রয়েছে, এ খাতে কাজ করা গেলে অনেক নারী পুরুষের কর্ম সংস্থান হবে। বিগত সরকার এখাতে তেমন কোন কাজ করেনি। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে বরগুনার উন্নয়নের দিকে সবার আগে নজর দেয়া হবে।

 ‘যারা সাধারণ আওয়ামী লীগ কর্মী বা সমর্থক তাদের কোনো সমস্যা হবে না। হিন্দু সম্প্রদায়ের ওপর অন্যায় আচরণ বরদাশত করা হবে না। বরগুনার উন্নয়ন সবাই মিলে করব।’

জনসভায় কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন,  ‘বরগুনার উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে। এবার ধানের শীষে ভোট দিয়ে বরগুনার সকল সমস্যা সমাধানের সুযোগ এসেছে। তাই সবাই মিলে ভোট দিয়ে নজরুল ইসলাম মোল্লাকে বিজয় করতে হবে ।

নজরুল ইসলাম মোল্লা নির্বাচনি প্রচারে উপস্থিত নারী ভোটারদেরও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, ‘নারীদের বিরুদ্ধে যারা বাজে মন্তব্য করেন, তাদেরকে ভোটের মাধ্যমে প্রতিহত করতে হবে।’

নির্বাচনে নজরুল ইসলাম মোল্লা ১২ ফেব্রুয়ারি বরগুনার উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চান।

বরগুনা-১ আসন (সদর-আমতলী-তালতলী) এ আসনে জাতীয় সংসদ নির্বাচনে (২০২৬) প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ), খেলাফত মজলিসের মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন (দেয়াল ঘড়ি), জাতীয় পার্টি (জে পি) জামাল হোসাইন (বাই সাইকেল)।

বরগুনা -১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ৯৮৬ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ৮৯২ জন। নারী ভোটার -২ লাখ ৬০ হাজার ৮৩ জন, তৃতীয় লিঙ্গ ভোটার ১১ জন।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!