সর্বশেষ আপডেট
তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে? কেএসডিও দিলো ২০০ পরিবারকে ইফতার সামগ্রী পাকিস্তানের সামনে আজ যে কঠিন সমীকরণ ঢাকা ও নরসিংদীতে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় জাতি স্তম্ভিত: জামায়াত আমির রামপুরায় শিশু হত্যা: বিচার নিশ্চিতের আশ্বাস নাহিদ ইসলামের

শেখ হাসিনাকে তারেক রহমানের ‘আম্মা’ বললেন বিএনপি প্রার্থী জয়নাল আবদিন

  • আপডেট হয়েছে : Monday, January 26, 2026
  • 170 বার দেখেছেন

 

তারেক রহমানকে বলে দিছি যে, আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথা দিয়ে গেছিলেন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে’—বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ফেনী-২ আসনে ধানের শীষের প্রার্থী জয়নাল আবদিনের (ভিপি জয়নাল) এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বক্স বাজারে জামে মসজিদের সামনে নিজ নির্বাচনি পথসভায় কর্মীদের উদ্দেশে এমন বক্তব্য দেন তিনি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ২৭ সেকেন্ডের একটি ভিডিওটিতে দেখা যায়, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দিতে গিয়ে জয়নাল আবদিন বলেন, ‘এ ভোটে আমরাই বিজয়ী হবো ইনশাআল্লাহ। আমাদের এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার… গতকাল আমাদের নেতা তারেক রহমান ফেনীতে আসছিল, আপনারা কি জানেন? এসময় উপস্থিত জনতা ‘হ্যাঁ’ উত্তর দিলে তিনি বলেন, তারেক রহমানকে বলে দিছি যে, আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথা দিয়ে গেছিলেন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। তিনি বলে গেছেন, এগুলো আমি দেখবো, ইনশাআল্লাহ।’

এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি প্রার্থীর এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। তানভীর ইসলাম মিলন নামের একজন লিখেছেন, ‘উনি মুরুব্বি মানুষ। এই বয়সে তার ঘরে বিশ্রাম নেওয়ার কথা। বয়সের এই পর্যায়ে রাজনীতি করলে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। ৮২ বছর বয়সে একজন ব্যক্তি নির্বাচিত হয়ে বাস্তবে কী ভূমিকা রাখবেন? তিনি কি তরুণ প্রজন্মের ম্যান্ডেট ও চাহিদা যথাযথভাবে বুঝতে পারবেন? তার নেতৃত্বে সাধারণ মানুষ আদৌ কতটা উপকৃত হবে?’

এ বিষয়ে জানতে চাইলে ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির বলেন, ‘বক্তব্য চলাকালীন আমি অন্যমনস্ক ছিলাম। বিষয়টি পরে শুনেছি।’ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব বলেন, “তিনি মুরুব্বি মানুষ। ভুলক্রমে ‘স্লিপ অব টাং’ হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি ওনার নজরে আনা হয়েছে।”

ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে জানতে চাইলে জয়নাল আবদিনের ব্যক্তিগত সহকারী রিপনের মাধ্যমে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি এখন গণসংযোগে ব্যস্ত। এ বিষয়ে পরে কথা বলবেন

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!