সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

ডি ককের সেঞ্চুরি ম্লান করে ভারতের সিরিজ জয়ের নায়ক জয়সওয়াল

  • আপডেট হয়েছে : Sunday, December 7, 2025
  • 301 বার দেখেছেন

খেলা ডেস্ক:

দলকে একাই টানছিলেন কুইন্টন ডি কক। এই ওপেনার তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরিও। তবে বাকি সতীর্থরা মেটাতে পারেননি প্রত্যাশার দাবি। দক্ষিণ আফ্রিকার সংগ্রহটাও বাড়েনি। ইয়াশাসভি জয়সওয়ালের সেঞ্চুরি এবং রোহিত শর্মা ও বিরাট কোহলির ফিফটিতে সেই রান অনায়াসেই পেরিয়ে সিরিজ জিতে নিয়েছে ভারত।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শনিবার প্রোটিয়াদের ৯ উইকেটে হারিয়েছে ভারত। তিন ম্যাচের সিরিজ তারা জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।

ভিসাখাপাত্নামে ডি ককের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা করে ২৭০ রান। ৬১ বল হাতে রেখেই ভারত লক্ষ্য ছুঁয়ে ফেলে।

সিরিজের প্রথম দুই ম্যাচে ১৮ ও ২২ রান করা ২৩ বছর বয়সী বাঁহাতি ওপেনার জয়সওয়াল এবার ১২১ বলে করেছেন অপরাজিত ১১৬ রান। ১২ চার ও ২ ছক্কায় গড়া ইনিংসে ম্যাচ-সেরা তিনিই।

ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরির কীর্তি গড়েছেন জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে তার সেঞ্চুরি আছে সাতটি, টি-টোয়েন্টিতে একটি।

৭ চার ও ৩ ছক্কায় রোহিত করেছেন ৭৩ বলে ৭৫, ৬ চার ও ৩ ছক্কায় ৪৫ বলে অপরাজিত ৬৫ কোহলি। ১৫৫ রানের উদ্বোধনী জুটি গড়ে রোহিত ফেরার পর বাকি কাজ সেরেছেন জয়সওয়াল ও কোহলি।

প্রথম দুই ম্যাচে ১৩৫ ও ১০২ রান করা কোহলিই সিরিজ সেরা।

৭৩ রানের ইনিংসের পথে এদিন চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন রোহিত। আগের তিন জন সাচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় ও কোহলি।

ভারতের রানের দাপটে এদিন অনেকটাই আড়ালে পড়ে গেছে  ডি ককের ৬ ছক্কা ও ৮ চারে ৮৯ বলে ১০৬ রানের দারুণ ইনিংস।

হার্শিত রানাকে ছক্কায় উড়িয়ে ডি কক ২৩তম ওয়ানডে সেঞ্চুরি পূর্ণ করেন ৮০ বলে। এই সংস্করণে ভারতের বিপক্ষে তার সপ্তম সেঞ্চুরি এটি। কোনো নির্দিষ্ট একটি দলের বিপক্ষে স্বীকৃত উইকেটকিপার হিসেবে যা সর্বোচ্চ। ভারতের বিপক্ষে ৬টি আছে কুমার সাঙ্গাকারার, শ্রীলঙ্কার বিপক্ষে ৬টি অ্যাডাম গিলক্রিস্টের।

স্বীকৃত উইকেটকিপার হিসেবে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডে সাঙ্গাকারার পাশেও বসলেন ডি কক।

দক্ষিণ আফ্রিকাকে পৌনে তিনশর নিচে আটকে রাখতে ভারতের হয়ে বল হাতে অগ্রণী ভূমিকা রাখেন পেসার প্রাসিধ কৃষ্ণা ও স্পিনার কুলদিপ ইয়াদাভ, দুজনেরই শিকার ৪টি করে উইকেট।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!