সর্বশেষ আপডেট
বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

আফ্রিদির প্রেমিকা দাবি করা অভিনেত্রী বিয়ে করলেন আফগান ক্রিকেটার

  • আপডেট হয়েছে : Sunday, December 7, 2025
  • 289 বার দেখেছেন

অনলাইন ডেস্ক:

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির সঙ্গে সম্পর্কের কথা জানিয়েছিলেন ভারতীয় অভিনেত্রী আরশি খান। এমনকি সেই সম্পর্কের কারনে তিনি অন্তঃসত্ত্বা হয়েছিলেন বলেও দাবি করেছিলেন। সম্প্রতি তিনি বসেছেন বিয়ের পিঁড়িতে। বিয়ে করছেন আফগান ক্রিকেটারকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, আফগান ক্রিকেটার আফতাব আলমের সঙ্গে মন দেওয়া নেওয়া সম্পন্ন আরশির। অপেক্ষা শুধু কাগজ-কলমে বাঁধা পড়ার। এবার সেই আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন অভিনেত্রী।

আরশি প্রথম আলোচনায় আসেন ২০১৫ সালে। সে বছর সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির সঙ্গে নিজের সম্পর্কের কথা জানান তিনি। আফ্রিদির সঙ্গে সম্পর্কে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হয়েছিলেন বলেও দাবি করেন। বিষয়টি নিয়ে তুমুল চর্চা হয়। যদিও আফ্রিদি কখনও স্বীকার করেননি।

এবার আফগান ক্রিকেটার আফতাব আলমকে বিয়ের প্রস্তুতি নিয়েছেন আরশি। ঘনিষ্ঠ সূত্র জানায়, আরশি এবং আফতাব বেশ কিছুদিন ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে আছেন এবং তারা তাদের সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে তাদের বিয়ে হতে পারে।

একাধারে অভিনেত্রী ও মডেল আরশি। সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবেও আছে পরিচিতি। বেশকিছু সিরিয়ালে দেখা গেছে তাকে। দ্য লাস্ট এমপারর নামে একটি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। হাজির হয়েছিলেন সালমান খানের বিগ বসেও।

 

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!