সর্বশেষ আপডেট
বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে বিশ্বকাপ ট্রফি

  • আপডেট হয়েছে : Thursday, December 18, 2025
  • 193 বার দেখেছেন

খেলা ডেস্ক:

কোমল পানীয় কোম্পানি কোকা-কোলার উদ্যোগে আগামী বছরের ১৪ জানুয়ারি ঢাকায় পৌঁছাবে ফিফা বিশ্বকাপ ট্রফি। এর সুবাদে কাছ থেকেই ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা।

কোম্পানিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দ্য কোকা-কোলা কোম্পানির গ্লোবাল অ্যাসেটস, ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড পার্টনারশিপ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, ‘কোকা-কোলার উদ্যোগে ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের মাধ্যমে আমরা ভক্তদের খেলার হৃদয়ের আরও কাছে নিয়ে আসতে পেরে উচ্ছ্বসিত। এবারের ট্যুর ফুটবলের উত্তেজনা ও আবেগ কাছ থেকে অনুভব করার বিশেষ সুযোগ তৈরি করবে।’

তিনি আরও বলেন, ‘একটি ফুটবল ম্যাচ দেখার সময় যে আবেগ, উত্তেজনা ও প্রত্যাশা তৈরি হয়, সেই অনুভূতিগুলোকে উদযাপন করার লক্ষ্যেই ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে।’

ফিফা বিশ্বকাপ ২০২৬ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন। প্রথমবারের মতো এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে তিনটি দেশে। সেগুলো হল- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

আগের চেয়ে আগামী বিশ্বকাপে আরও বেশি দল অংশ নেবে। ফলে আরও বেশি ম্যাচ ও বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের জন্য থাকবে আরও বেশি উদযাপনের সুযোগ।

বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপ ট্রফি ৩০টি ফিফা সদস্য দেশ সফর করবে। মোট ৭৫টি স্থানে, প্রায় ১৫০ দিনের এই সফরে ফুটবলভক্তরা একবারের জন্য হলেও মূল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাবেন।

ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, ফিফা বিশ্বকাপের মূল ট্রফি খেলাধুলার জগতে সবচেয়ে বড় প্রতীক হিসেবে পরিচিত। অন্যদিকে কোকা-কোলা বিশ্বের অন্যতম পরিচিত ব্র্যান্ড। গত দুই দশক ধরে কোকা-কোলার সঙ্গে ফিফার অংশীদারিত্ব ফুটবলভক্তদের কাছে বিশ্বকাপের আবেগ পৌঁছে দিয়েছে। একই সঙ্গে সামনে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ আয়োজন, আয়োজক দেশ হিসেবে আছে- কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।

তিনি আরও জানান, এবারের ট্রফি ট্যুরটি বিশেষ। কারণ এটি ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ২০ বছর পূর্তি উদযাপন করছে। গত ২০ বছরে ট্রফিটি মোট ২১১ টি ফিফা সদস্য দেশের ১৮২ টিতে ভ্রমণ করেছে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য কোকা-কোলা চালু করেছে একটি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের মাধ্যমে ফ্যানরা ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার টিকিট জেতার সুযোগ পাবেন এবং ট্রফির সাথে ছবি তোলার সুযোগও থাকবে। এই ক্যাম্পেইনে অংশ নিতে ভক্তদের ১ লিটার কোকা-কোলার প্রোমো প্যাক কিনে বোতলের লেবেলে থাকা কিউআর কোড স্ক্যান করতে হবে। এই স্ক্যান ফিফা ফিফার ট্রফি ট্যুরের অফিশিয়াল ওয়েব পেজে নিয়ে যাবে। সেখানে ক্যাপের নিচে থাকা ইউনিক কোড জমা দিয়ে ফিফা বিশ্বকাপ সম্পর্কিত একটি কুইজের সঠিক উত্তর দিতে হবে। প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত সঠিক উত্তরদাতারা ট্রফি দেখার টিকিট জিতে নেবেন।

এই অফার গত ১৫ নভেম্বর থেকে শুরু হয়েছে। যা চলবে আগামী বছরের ৮ জানুয়ারি পর্যন্ত। প্রতি ৯০ মিনিটে একবার করে টিকিট জেতার সুযোগ থাকবে।

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা প্রতিটি দেশে পরিবেশবান্ধব উদ্যোগকে গুরুত্ব দিচ্ছে। এই ট্যুরের অংশ হিসেবে প্যাকেজিং সংগ্রহ ও পুনর্ব্যবহার কার্যক্রমসহ বিভিন্ন টেকসই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

১৯৭৬ সালে কোকা-কোলার সঙ্গে ফিফার সম্পর্ক শুরু হয় এবং ১৯৭৮ সাল থেকে কোকা-কোলা ফিফা বিশ্বকাপের আনুষ্ঠানিক পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত রয়েছে।

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর আয়োজনের একমাত্র অধিকার কোকা-কোলার। যার মাধ্যমে বিশ্বজুড়ে হাজারো ফুটবলভক্ত এই ঐতিহাসিক ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন।

সূত্র: বাসস

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!