সর্বশেষ আপডেট
উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

উড়ল ২৫ হাজার বেলুন, ট্রফি ছাড়াই শুরু হলো বিপিএল

  • আপডেট হয়েছে : Friday, December 26, 2025
  • 195 বার দেখেছেন

খেলা ডেস্ক:

আগের দিন পর্যন্ত নানা প্রশ্ন সমালোচনা আর অব্যবস্থাপনার খবরের মধ্যেই আজ শুক্রবার মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে সবকিছু ছাপিয়ে বড় আলোচনা হয়ে দাঁড়িয়েছে শিরোপা বা ট্রফির অনুপস্থিতি। সাধারণত টুর্নামেন্ট শুরুর আগে ট্রফি উন্মোচন ও ‘ক্যাপ্টেনস ডে’ হওয়ার রীতি থাকলেও ট্রফি দেশে না পৌঁছানোয় এবার তার কিছুই দেখা যায়নি।

বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে ট্রফি নিয়ে জাঁকজমকপূর্ণ ফটোসেশন হলেও বিপিএলের এবারের আসরে তা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদেশ থেকে ট্রফিটি এখনো দেশে এসে পৌঁছায়নি। আর এই কারণেই গতকাল বৃহস্পতিবার নির্ধারিত ‘ক্যাপ্টেনস ডে’ আয়োজন করা সম্ভব হয়নি বিসিবি’র পক্ষে।

তবে অনুষ্ঠানকে আড়ম্বরপূর্ণ  করার চেষ্টা করেছে বিসিবি। নানা আয়োজনের মধ্যে দর্শকদের নজর কেড়েছে বাহারি বেলুনের সারি।পুরো স্টেডিয়ামই ছেয়ে ফেলা হয়েছে লাল–সবুজ বেলুনে। প্রায় ২৫ হাজার বেলুন উড়ল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আকাশে। এর আগে শহীদ ওসমান বিন হাদির জন্য পালন করা হয় এক মিনিট নীরবতা। কোরআন তিলওয়াতের পর গাওয়া হয় জাতীয় সংগীত।

আজ বেলা তিনটায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইনসের ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিপিএলে মাঠের লড়াই। প্রথম দিনে মাঝের বিরতিতে অবশ্য দর্শকদের জন্য গাইবেন ফুয়াদ আল মুক্তাদির। থাকছে আলোক–প্রদর্শনীও।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!