সর্বশেষ আপডেট
উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

‘ফুটবলের পিকাসো’র চিরবিদায়

  • আপডেট হয়েছে : Friday, December 26, 2025
  • 221 বার দেখেছেন

খেলা ডেস্ক:

ইংল্যাডের সবচেয়ে পুরোনো ক্লাবগুলো একটি নটিংহাম ফরেস্টের সর্বকালের সেরা ফুটবলার স্কটল্যান্ডের জন রবার্টসন মারা গেছেন।

৭১ বছর বয়সে সাবেক এই উইঙ্গারের মৃত্যুর বিষয়টি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায় তার সাবেক এই ক্লাব।

“আমরা খুব মর্মাহত হয়ে আমাদের বন্ধু ও নটিংহাম ফরেস্টের কিংবদন্তি জন রবার্টসনের মৃত্যুর খবর জানাচ্ছি। আমাদের ক্লাবের সত্যিকারের গ্রেট এবং দুবারের ইউরোপিয়ান কাপজয়ী—জনের অতুলনীয় প্রতিভা, বিনয় ও নটিংহাম ফরেস্টের প্রতি তাঁর অটল নিবেদন কখনোই বিস্মৃত হবে না।”

‘দ্য টাইমস’–এর বিচারে রবার্টসন এখনো ফরেস্টের সর্বকালের সেরা ফুটবলার।

ইউরোপে নটিংহাম ফরেস্টই একমাত্র ক্লাব যাদেন লিগ কাপের চেয়ে ইউরোপিয়ান কাপের সংখ্যা বেশি। ১৯৭৯ ও ১৯৮০ সালে দুবার ইউরোপিয়ান কাপ জিতেছে তারা। সেই সময়ের ইউরোপিয়ান কাপই এখনকার চ্যাম্পিয়ন্স লিগ।

১৯৭৯ সালের ফাইনালে মালমোর বিপক্ষে ফরেস্টের ১-০ গোলের জয়ে ট্রেভর ফ্রান্সিস করেছিলেন জয়সূচক গোল। ফ্রান্সিস গোলটি করেছিলেন রবার্টসনের ক্রস থেকে। পরের বছর হামবুর্গের বিপক্ষে ফাইনালেও ১-০ গোলে জেতা ম্যাচে ফরেস্টের গোলটি করেন রবার্টসন নিজে।

স্কটল্যান্ডের এই লেফট উইঙ্গারকে ‘আমাদের খেলার পিকাসো’ বলেছিলেন ফরেস্টের তখনকার কোচ ব্রায়ান ক্লফ।

স্কটল্যান্ডের হয়ে ২৮ ম্যাচে ৮ গোল করেছেন রবার্টসন।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!