সর্বশেষ আপডেট

সুখবর দিলেন বাঁধন, জানালেন : ‘আমি প্রেম করছি’

  • আপডেট হয়েছে : Monday, January 26, 2026
  • 83 বার দেখেছেন

বিনোদন ডেস্ক:

নীরবতা ভেঙে আবারও আলোচনায় উঠে এলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। পর্দায় দৃঢ় উপস্থিতি ও স্পষ্ট বক্তব্যের জন্য যিনি বরাবরই পরিচিত, এবার তিনি শিরোনামে এসেছেন ব্যক্তিজীবনের এক নতুন অধ্যায় নিয়ে। একাকিত্বের সময় পেছনে ফেলে নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি—এ কথা নিজেই স্বীকার করেছেন। তবে সেই বিশেষ মানুষটি কে, তা আপাতত গোপনই রাখতে চান অভিনেত্রী।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন বাঁধন। সেখানে উপস্থাপকের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে তিনি আর একা নন। জীবনে নতুন একজনের আগমন ঘটেছে। বাঁধনের ভাষ্য, ‘আমি প্রেম করছি, কিন্তু এখনই সেই সম্পর্কের বিস্তারিত প্রকাশ করার অনুমতি নেই।’ নইলে লুকোচুরি না করে সবই জানাতে আপত্তি থাকত না বলেও জানান তিনি।

কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, অভিনয়ে আরও বেশি মনোযোগী হতে চান তিনি। ভবিষ্যতে নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করার ইচ্ছার কথাও জানান বাঁধন। চরিত্রনির্ভর ও চ্যালেঞ্জিং কাজ পেলে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

বর্তমানে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাঁধন। তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ ছবিতে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সায়মুল ও স্বাধীন। পাশাপাশি, তার অভিনীত রেজওয়ান শাহরিয়ার পরিচালিত সিনেমা ‘মাস্টার’ জায়গা করে নিয়েছে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। আগামী ২, ৪ ও ৭ ফেব্রুয়ারি সেখানে ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!