সর্বশেষ আপডেট
বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর

  • আপডেট হয়েছে : Wednesday, January 14, 2026
  • 161 বার দেখেছেন

অনলাইন ডেস্ক:

বলিউডে একের পর এক বইছে লেগেছে বিয়ের হাওয়া। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের ‘আশিকি’ গার্ল শ্রদ্ধা কাপুর। কিছুদিন ধরেই বি-টাউনের তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এবার সেই জল্পনা রূপ নিচ্ছে বাস্তবে। সব ঠিক থাকলে ২০২৬ সালেই ‘মোদি’ পরিবারের সদস্য হতে চলেছেন তিনি।

জানা যায়, দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন বলিপাড়ার ওপেন সিক্রেট। কফিশপ থেকে শুরু করে ডিনার ডেট কিংবা আম্বানিদের হাইপ্রোফাইল পার্টি সবখানেই এই জুটিকে দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায়।

যদিও নিজের সম্পর্ক নিয়ে বরাবরই স্পিকটি নট ছিলেন শ্রদ্ধা, তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে এক অনুরাগী বিয়ের প্রশ্ন করলে তিনি সোজাসাপ্টা উত্তরে জানান, ‘আমি বিয়ে করছি।’ এরপর থেকেই ভক্তদের মাঝে শুরু হয় তাদের বিয়ে নিয়ে আলোচনা।

শ্রদ্ধার হবু বর রাহুল মোদি বলিউডের পরিচিত মুখ। তবে ক্যামেরার সামনে নয়, তার ক্যারিশমা ক্যামেরার পেছনে। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো হিট সিনেমার সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার বেশ সুনাম রয়েছে।

প্রিয়াঙ্কা চোপড়া বা ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বিয়ের আসর বসাতে চলেছেন শ্রদ্ধা। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হবে এই রাজকীয় বিয়ে। আদ্যোপান্ত ট্র্যাডিশনাল কায়দায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে চার হাত এক হবে এই যুগলের।

যদিও শ্রদ্ধা বা রাহুল কারো পক্ষ থেকেই এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিটাউনের ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে নেপথ্যে।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!