সর্বশেষ আপডেট
শাকিব খানের বিপরীতে সিনেমার প্রস্তাব পেলেন মিম মানতাশা টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ শিল্প-সাহিত্য চর্চাকে রাজনীতিকীকরণ করা সভ্য সমাজের পরিচায়ক নয়: প্রধানমন্ত্রী উপদেষ্টাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি এক ফ্রেমে তিন রাষ্ট্রনায়ক: ইতিহাসের এক বিরল মুহূর্তের সাক্ষী বান্দরবানে সেনাবাহিনী জেএসএসের মধ্যে গোলাগুলিতে নিহত ১, এসএমজিসহ গোলাবারুদ উদ্ধার মেরুদণ্ডে অসহনীয় যন্ত্রণা নিয়ে দৈনিক ২০ ঘণ্টা কাজ করেন শাহরুখ খান গাভাস্কার-কপিলকেও ইমরানের পাশে দাঁড়ানোর গল্প শোনালেন গ্রেগ চ্যাপেল সংসদের উদ্বোধনী অধিবেশনে স্পিকার-ডেপুটি স্পিকার: নির্বাচনের পুরো প্রক্রিয়া কেমন হবে? শাহবাগ থানার সামনে অবস্থান শিক্ষার্থীদের

মেরুদণ্ডে অসহনীয় যন্ত্রণা নিয়ে দৈনিক ২০ ঘণ্টা কাজ করেন শাহরুখ খান

  • আপডেট হয়েছে : Tuesday, February 24, 2026
  • 12 বার দেখেছেন

বিনোদন ডেস্ক:

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের শারীরিক অবস্থা ও কাজের প্রতি তার নিষ্ঠা নিয়ে চমকপ্রদ মন্তব্য করেছেন জ্যেষ্ঠ অভিনেতা গোবিন্দ নমদেব। তিনি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতা—বিশেষ করে মেরুদণ্ডের সমস্যায় ভুগলেও কাজের ক্ষেত্রে একটুও থেমে থাকেন না কিং খান। এমন অবস্থায়ও দিনে প্রায় ২০ ঘণ্টা কাজ করার সক্ষমতা তাকে বিস্মিত করে বলে মন্তব্য করেন এই অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দ নমদেব শাহরুখের কর্মনিষ্ঠা ও জীবনযাপন নিয়ে কথা বলেন। তার ভাষ্য, শাহরুখের শরীরে বিভিন্ন শারীরিক সমস্যা থাকলেও তিনি তা উপেক্ষা করে নিরলসভাবে কাজ করে যান। দিনে মাত্র ৩–৪ ঘণ্টা ঘুমিয়েও নিয়মিত ব্যায়াম করেন, সংলাপ প্রস্তুত করেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’ ছবিতে শাহরুখের সঙ্গে কাজের অভিজ্ঞতা স্মরণ করে গোবিন্দ বলেন, সেই সময়ই তিনি বুঝেছিলেন—অসাধারণ কর্মশক্তির দিক থেকে শাহরুখ অনন্য। নিজের শারীরিক সীমাবদ্ধতার চেয়ে কাজকে প্রাধান্য দেওয়ার প্রবণতা তার মধ্যে সবসময়ই লক্ষ্য করেছেন তিনি।

এদিকে, শাহরুখ খান নিজেও আগে এক সাক্ষাৎকারে তার অনিয়মিত রুটিনের কথা জানিয়েছেন। তিনি বলেন, সাধারণত ভোর ৫টার দিকে ঘুমাতে যান এবং শুটিং থাকলে ৪–৫ ঘণ্টা বিশ্রাম নিয়েই সকাল ৯টা বা ১০টার মধ্যে সেটে উপস্থিত হন। দিনের কাজ শেষে বাসায় ফিরে গোসল ও বিশ্রামের পর আবার শরীরচর্চায় সময় দেন এই তারকা।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!