বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : Sunday, July 12, 2026
  • 235 বার দেখেছেন

বরগুনা প্রতিনিধি:

​ এম ই পি গ্রুপ -এর “সহযোগী সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১০টায় বরগুনা আরডিএফ টাওয়ারে উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশে সম্মেলনটির সহযোগিতা করেন করে এমইপি গ্রুপের পটুয়াখালী ডিভিশনের বরগুনা টেরিটরির পরিবেশক ‘বাবু অ্যান্ড সিমন এজেন্সি’।

​বরগুনা ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি জলিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি গ্রুপের পটুয়াখালী ডিভিশনের ম্যানেজার (ডিএসএম) হান্নান হাসান ।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম টিটু মোল্লা সদস্য সচিব, বরগুনা বন্দর ক্লাব। জামাল শিকদার  সাধারণ সম্পাদক, ইলেকট্রিক ব্যবসায়ী সমিতি। আমিনুল ইসলাম স্বত্বাধিকারী, জামান ট্রেডিং। সাজ্জাত হোসেন নয়ন স্বত্বাধিকারী (এন জাহান টেলিকম) ও সাধারণ সম্পাদক, ইলেকট্রনিক ব্যবসায়ী সমিতি। শাহ আলী প্রতিনিধি, দীপ্ত টিভি।
​রফিকুল ইসলাম বাবু ও সেলিম মুন্সি পরিবেশক, বরগুনা।

​অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন টিএসএম সালাউদ্দিন আহমেদ।

​সম্মেলনের মূল আকর্ষণ ও আলোচনা সম্মেলনে বরগুনার ১২০ জন ব্যবসায়ী, ডিলার ও ব্যবসায়িক অংশীদার স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত ও সফল হয়ে ওঠে।

​সম্মেলনে এমইপি গ্রুপের নতুন পণ্য, ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা ও সহযোগী ব্যবসায়ীদের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!