সর্বশেষ আপডেট
বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের ৪৮ দল, কোন গ্রুপে কে?

বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার

  • আপডেট হয়েছে : Wednesday, July 29, 2026
  • 440 বার দেখেছেন

স্টাফ রিপোর্টার:

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি ও ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনায় অভিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমনকে সংযুক্তির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, জাতীয় সংসদ সচিবালয় জানায়, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও পত্র তৈরি এবং বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনা তাদের নজরে এসেছে। সচিবালয় স্পষ্টভাবে জানায়, ওই পত্রটি জাতীয় সংসদ কর্তৃক ইস্যুকৃত নয় এবং এর সঙ্গে সংসদের কোনো সংশ্লিষ্টতা নেই।

জাতীয় সংসদ সচিবালয় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সংসদের নামে প্রাপ্ত কোনো ডিও বা সরকারি পত্রের সত্যতা যাচাই করে গ্রহণ করার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানায়।

এর আগে জাতীয় সংসদ সচিবালয় জানায়, ডেপুটি স্পিকারের স্বাক্ষর, দাপ্তরিক প্যাড, সরকারি লোগো ও স্মারক নম্বর জাল করে ডিও লেটার তৈরি এবং বিভিন্ন মন্ত্রণালয়–দপ্তরে তা দাখিল করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনা নজরে এসেছে। এটি জাতীয় সংসদ থেকে ইস্যু করা হয়নি। এর সঙ্গে সংসদের কোনো সংশ্লিষ্টতা নেই।

জাতীয় সংসদ সচিবালয় জানায়, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

ভবিষ্যতে সংসদের নামে কোনো ডিও লেটার পাওয়া গেলে তার সত্যতা যাচাই করে তা গ্রহণের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানায় জাতীয় সংসদ সচিবালয়।

এর আগে ২০ জুলাই বরগুনা সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার সুমন মোটা অংকের টাকার বিনিময়ে ভুয়া দলিল দিয়ে মিটিশন করা থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি অনিয়ম করার কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। এরপর তাকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সংযুক্ত করা হয়। সেখানে বসে তিনি ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র তৈরি ও ব্যবহার করে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়। টাকা কামাই করাই জানি তার হচ্ছে নেশা। তার হাত থেকে সাধারণ মানুষ বাঁচতে চায়।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!