বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
-
আপডেট হয়েছে :
Wednesday, August 19, 2026
-
139 বার দেখেছেন
বরগুনা প্রতিনিধি;
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে দিনভর কর্মসূচির মধ্যে ছিল, সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন। বেলা সাড়ে ১১ টায় দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিজান টাওয়ারের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব ফয়েজুল মালেক সজিব, বরগুনা সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবদুল হক হাওলাদার প্রমূখ। এ সময় দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আর খবর
Developed by:

©২০২৬
জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!