সর্বশেষ আপডেট
উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক গ্রেপ্তার। জ্বালানি সংকট মোকাবিলায় বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ

গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

  • আপডেট হয়েছে : Wednesday, February 4, 2026
  • 194 বার দেখেছেন

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে আয়োজিত সমাবেশে মন্তব্য করেছেন, একটি রাজনৈতিক দল—যাদের জনগণ গুপ্ত হিসেবে চেনে—এরা এখন নতুন জালেম রূপে বাংলাদেশের মানুষের সামনে এসেছে।

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের ঐতিহাসিক বেলস পার্কে আয়োজিত এক বিশাল সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তারেক রহমান।

তিনি বলেন, বাংলাদেশে আবহমান কাল ধরে, শত হাজার বছর ধরে, নারী-পুরুষ সকলে মিলে মাঠে কাজ করেন। কৃষকের সাথে কৃষানি বোনরাও মাঠে কাজ করেন। কলকারখানায় পুরুষের পাশাপাশি মা-বোন, নারীরা কাজ করেন। যে গার্মেন্টস শিল্প নিয়ে সারা পৃথিবীতে আমরা গৌরববোধ করি, সেই গার্মেন্টস শিল্প টিকিয়ে রেখেছে এ দেশের নারী সমাজ, মা-বোনেরা।

তিনি আরও বলেন, অত্যন্ত কষ্টের সাথে দেখছি, এই নতুন গুপ্ত জালেমদের নেতা, দুইদিন আগে প্রকাশ্যে বাংলাদেশের নারীদের নিয়ে অত্যন্ত কলঙ্কজনিত শব্দ ব্যবহার করেছেন।

‘যে ব্যক্তি বা দলের নিজ দেশের মা-বোনদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, যে দলের নেতা-কর্মীদের কষ্টের প্রতি বিন্দুমাত্র সম্মান নেই, তাদের কাছে আর যাই হোক বাংলাদেশ অগ্রগতি আশা করতে পারে না’, আরও বলেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, নারীদের ঘরে বন্দি করে রেখে কোনোভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারব—এটা আমরা কখনোই মনে করি না।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন পত্র-পত্রিকায় খবর দেখতে পাচ্ছি, যারা নতুন জালিম হিসেবে আর্বিভূত হয়েছে, যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসেবে চেনে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি, তাদের পরিচিত সেসব প্রেস আছে সেখানে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। শুধু তাই নয়, আমার দেখেছি, তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিরীহ মা-বোনদের কাছ থেকে এনআইডি নাম্বার নিচ্ছে, বিকাশ নাম্বার নিচ্ছে।

এই গুপ্তের দল, এই জালেমের দল বলছে, তারা নাকি সৎ মানুষের শাসন কায়েম করবে। আরে ভাই, আপনারা তো নির্বাচনের আগে জাল ব্যালট ছাপাচ্ছেন, নির্বাচনের আগেই তো আপনাদের লোকজন মা-বোনদের এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমই তো আপনারা অনৈতিক কাজ দিয়ে শুরু করছেন, অনৈতিক কাজ দিয়েই তো মানুষের ভোটকে প্রভাবিত করতে চাচ্ছেন। যাদের ভোটের শুরুটা অনৈতিক, তারা কি সৎ মানুষের শাসন দিতে পারে? পারে না, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘মা-বোনদের অপমান করার পরে তারা বলে, তারা এ কাজ করেনি। তারা বলছে, তাদের আইডি নাকি হ্যাক হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, তাদের আইডি হ্যাক হয়নি। যখন তারা ধরা পড়েছে, তখন তারা বিভিন্ন রকম মিথ্যা কথা বলা শুরু করেছে।’

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!