সর্বশেষ আপডেট
বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  বেতাগীতে সৎ ভাইয়ের জমি জাল হলফনামা করায় সাবেক ইউপি সদস্য কারাগারে উপকূল বাঁচাতে সবুজের লড়াই, বরগুনায় পূবালী ব্যাংকের ২১শ’ বৃক্ষরোপণ বরগুনার সেই এসিল্যান্ড ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার করায় প্রত্যাহার পঞ্চম শ্রেণি পর্যন্ত মুখস্থের সাফল্য, ষষ্ঠ শ্রেণিতে গিয়ে কেন ভেঙে পড়ে শিক্ষার্থীরা? বরগুনায় এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত সংরক্ষিত বনে কেওড়া গাছ কেটে রাস্তা নির্মাণের চেষ্টা মামলায় ইউপি সদস্যসহ ৫ জন জেলে তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বাস্থ্যঝুঁকি, নতুন সরকারের প্রতি পুনর্বিবেচনার আহ্বান” উপকূল স্পেশালাইজড ডেন্টাল কেয়ারের উদ্যোগে বরগুনায় ওরাল হেলথ ও ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প অনুষ্ঠিত আর ডি এফ এর সেফগার্ডিং সচেতনতা সপ্তাহ ২০২৬ উদযাপন উপলক্ষে প্রেস বিজ্ঞপ্তি

‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম এগিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা

  • আপডেট হয়েছে : Tuesday, February 24, 2026
  • 264 বার দেখেছেন

অনলাইন ডেস্ক:

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘ফ্যামিলি কার্ড’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের অগ্রগতি, ডাটাবেজ হালনাগাদ, উপকারভোগী চিহ্নিতকরণ এবং বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর ও প্রযুক্তিনির্ভর করতে হলে একটি সমন্বিত পরিবারভিত্তিক তথ্যভান্ডার গড়ে তোলা জরুরি।

তিনি নির্দেশনা দেন, প্রকৃত সুবিধাভোগীরা যেন কোনোভাবেই বঞ্চিত না হন এবং তালিকা প্রণয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অনিয়ম বা ভুয়া নিবন্ধন প্রতিরোধে কঠোর নজরদারি চালুর কথাও উল্লেখ করেন তিনি।

সভায় জানানো হয়, ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় নিম্নআয়ের পরিবারগুলোকে নির্দিষ্ট পণ্য ও সহায়তা সুবিধা প্রদানের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারসহ বিভিন্ন সরকারি ডাটাবেজ সমন্বয়ের কাজ এগিয়ে চলছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানানো হয়, শিগগিরই ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের বিস্তারিত নির্দেশিকা ও বাস্তবায়ন রূপরেখা প্রকাশ করা হবে।

এ বিভাগের আর খবর
Developed by:  ©২০২৬ জাগ্রত জনতা কর্তৃক সকল স্বত্ব সংরক্ষিত
error: Content is protected !!